পেনশন । লাম্পগ্র্যান্ট I পিআরএল

পিআরএল ভােগকালীন সময় পেনশন ও আনুতােষিক পরিশােধ না করা সংক্রান্ত।

অর্থ বিভাগের উক্ত প্রজ্ঞাপনের ১ (খ) উপানুচ্ছেদ মােতাবেক অবসর-উওর ছুটি (post Retirement Leave) ভােগকালীন সময়ে কোন কর্মকর্তা/ কর্মচারী অবসর মঞ্জুর করে একই সাথে তাঁর প্রাপ্য পেনশন ও আনুতােষিক পরিশােধ করা যাবে না। কেবলমাত্র অবসর-উওর ছুটি (Post Retirement Leave) শেষ হবার পরই সংশ্লিষ্ট কর্মকর্তা/ কর্মচারীগণের পেনশন ও আনুতােষিক পরিশােধ করতে হবে।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

প্রবিধি অনুবিভাগ

প্রবিধি শাখা-১

www.mofgov.bd 

নং-অম/অবি/প্রবি-১/চাঃবিঃ৩/২০১০(অংশ-৩)/১২৯ তারিখ: ২৯/০৭/২০১০ খ্রিঃ

বিষয়: অবসর-উত্তর ছুটি (Post Retirement Leave) ভােগকালীন সময় পেনশন ও আনুতােষিক পরিশােধ না করা সংক্রান্ত।

সুত্র: সংস্থাপন মন্ত্রণালয়ের ১৭/৫/২০১০ খ্রিঃ তারিখের ০৫.১২২.০০৮.০৩.০০.০১৬.২০০১-১৫০ নং পত্র।

উপযুক্ত বিষয় ও সুত্রের প্রেক্ষিতে নির্দেশক্রমে জানানাে যাচ্ছে যে, অর্থ বিভাগের ০৬/৪/২০১০ খ্রিঃ (১৩/১২/১৪১৬ বং) তারিখের অম/অবি/ প্রবি-১/ চাঃ বিঃ-৩/২০১০ (অংশ-৩)/৬২ নং প্রজ্ঞাপনের মাধ্যমে নিম্নরূপ নির্দেশনা জারি করা হয়েছে:

ক) আইনের ৪ ও 4A ধারার অধীনে প্রযােজ্য ক্ষেত্রে ৫৭ বা ৫০ বছর পূর্তির দিনটি সংশ্লিষ্ট গণ কর্মকর্তা/ কর্মচারীগণের অবসর গ্রহণের দিন হিসেবে গণ্য হবে। বাংলাদেশ সার্ভিস রুল (পার্ট-১) এর বিধি ৭৯ এর বিধানমতে উক্ত দিনটি অকর্ম দিবস (নন-ওয়ার্কিং জে) হিসাবে গণ্য হবে এবং উক্ত দিন হতে অবসর গ্রহণ কার্যকর হবে। তবে ছুটি পাওনা সাপেক্ষে অবসর গ্রহণের জন্য নির্ধারিত উক্ত দিনটির পরবর্তী দিন হতে সবোচ্চ ১ বছর পর্যন্ত একজন গণ কর্মকর্তা/ কর্মচারী অবসর উওর ছুটি ভােগ করতে পারবেন।

খ) এ ক্ষেত্রে গণ কর্মকর্তা/ কর্মচারীগণের অবসরপ্রস্তুতিমূলক ছুটিকালীন সময়ের প্রাপ্ত সুযােগ সুবিধা সম্বলিত অন্যান্য সকল নির্দেশনা পূর্বের ন্যায় অবসর উওর ছুটিকালীন সময়েও বহাল থাকবে’।

২। এমতাবস্থায়, অর্থ বিভাগের উক্ত প্রজ্ঞাপনের ১ (খ) উপানুচ্ছেদ মােতাবেক অবসর-উওর ছুটি (post Retirement Leave) ভােগকালীন সময়ে কোন কর্মকর্তা/ কর্মচারী অবসর মঞ্জুর করে একই সাথে তাঁর প্রাপ্য পেনশন ও আনুতােষিক পরিশােধ করা যাবে না। কেবলমাত্র অবসর-উওর ছুটি (Post Retirement Leave) শেষ হবার পরই সংশ্লিষ্ট কর্মকর্তা/ কর্মচারীগণের পেনশন ও আনুতােষিক পরিশােধ করতে হবে।

 

মােঃ ইউনুচ আলী খান 

সিনিয়র সহকারী সচিব

ফোন:৭১৭১৬৬০

পিআরএল ভােগকালীন সময় পেনশন ও আনুতােষিক পরিশােধ না করা সংক্রান্ত: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *