ফর্ম I আবেদনপত্র । নমুনা

পেনশন মঞ্জুরির পূর্বেই সরকারি কর্মচারীর মৃত্যু হইলে যে সকল কাগজপত্র লাগবে।

সরকারি কর্মচারীদের পেনশন সহজীকরণ আদেশ ২০২০ এর অনুচ্ছেদ ৪.০৯ এর উপানুচ্ছেদ খ অনুসারে পেনশন মঞ্জুরির পূর্বেই সরকারি কোন কর্মচারীর মৃত্যু হইলে নিম্ন তালিকা অনুসারে কাগজপত্র লাগবে।

পারিবারিক পেনশনের ক্ষেত্রে আনুতোষিক ও অবসর ভাতা পাইবার জন্য নিম্নবর্ণিত ফরম, সনদ ও কাগজপত্রাদি সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ/ হিসাবরক্ষণ অফিসে দাখিল করিতে হইবে এবং প্রশাসনিক অফিস/ হিসাবরক্ষণ অফিস ইহার অতিরিক্ত কোনো ফরম, সনদ ও কাগজপত্রাদি চাহিতে পারিবেনা। তবে প্রতিবন্ধী সন্তানের অনুকূলে আজীন পারিবারিক পেনশন মঞ্জুরির ক্ষেত্রে অনুচ্ছেদ ৩.০৩ অনুসরণে ব্যবস্থা গ্রহণ করিতে হইবে।

পেনশন মঞ্জুরীর পূর্বেই সরকারি কর্মচারীর মৃত্যু হইলে:

১। পারিবারিক পেনশন আবেদন ফরম ২.২ (সংযোজনী-৫)-০১ কপি

২। নন গেজেটেড কর্মচারীগণের ক্ষেত্রে সার্ভিস বুক / গেজেটেড কর্মচারীগণের ক্ষেত্রে সর্বশেষ ৩ বৎসরের চাকরির বিবরণী-০১ কপি

৩। অবসর ও পিআরএল-এর গমনের মঞ্জুরিপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)-০১ কপি

৪। প্রত্যাশিত শেষ বেতনপত্র/ শেষ বেতনপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)-০১ কপি

৫। সত্যায়িত ছবি (স্বামী/ স্ত্রী/ উত্তরাধিকারীগণের)-০৪ কপি

৬। জাতীয় পরিচয়পত্র/ জন্ম নিবন্ধন (উত্তরাধিকারী/ উত্তরাধিকারীগণের বয়স ১৮ বৎসরের নিচে হইলে জন্ম সনদ এবং বয়স ১৮ বৎসরের উপরে হইলে জাতীয় পরিচয়পত্র)-০১ কপি

৭। উত্তরাধিকার সনদপত্র ও ননম্যারিজ সার্টিফিকেট (সংযোজনী-৩)-০৩ কপি

৮। নমুনা স্বাক্ষর ও হাতের পাঁচ আঙ্গলের ছাপ (সংযোজনী-৬)-০৩ কপি

৯। অভিভাবক মনোনয়ন এবং অবসর ভাতা ও আনুতোষিক উত্তোলন করিবার জন্য ক্ষমতা অর্পণ সনদ (সংযোজনী-৭)-০৩ কপি

১০। চিকিৎসক/ সিটি কর্পোরেশনের কাউন্সিল/ পৌরসভার মেয়র/ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত মৃত্যুসনদপত্র-০১ কপি

১১। না-দাবী প্রত্যয়নপত্র (সংযোজনী-৮)-০১ কপি

১২। চাকরি স্থায়ীকরণের /নিয়মিতকরণের আদেশ (উন্নয়ন প্রকল্প হইতে রাজস্ব খাতে স্থানান্তরিত, আত্মীকরণের মাধ্যমে যোগদানকৃত, এডহক ভিত্তিতে নিয়োগকৃতদের ক্ষেত্রে প্রযোজ্য)-০১ কপি

১৩। প্রতিবন্ধী সন্তানের (যদি থাকে) নিবন্ধন, পরিচয়পত্র ও মেডিকেল বোর্ডের সনদপত্র-০৩ কপি।

উপরোল্লিখত কাগজপত্র ও ফরম গুলি এবং সংযোজনীগুলো পেনশন সহজীকরণ আদেশ ২০২০ PDF ফাইলে যুক্ত করা করা হলো: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *