নিয়োগ । বদলি । পদোন্নতি । জ্যেষ্ঠতা

বেতন গ্রেড ১১-২০ পর্যন্ত পদে সরকারি কর্মচারী নিয়োগ সংক্রান্ত।

বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ এবং অধীনস্ত দপ্তর/সংস্থার বেতন গ্রেড ১১-২০ পর্যন্ত পদে সরকারি কর্মচারী নিয়োগের নিমিত্ত পাবলিক/বেসরকারি বিশ্ববিদ্যালয় বা অন্য কোন প্রতিষ্ঠানের মাধ্যমে আউটর্সোসিং পদ্ধতি বাছাই কার্যক্রম পরিচালনা করা যাবে না।

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

বাজেট অনুবিভাগ-১, বাজেট অধিশাখা-৩

www.mof.gov.bd

স্মারক নং-০৭.০০.০০০০.১০৩.১৮.০০৫.১৮.৯৫৪; তারিখ: ২৪ নভেম্বর ২০২০

পরিপত্র

বিষয়: বেতন গ্রেড ১১-২০ পর্যন্ত পদে সরকারি কর্মচারী নিয়োগ সংক্রান্ত।

সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ এবং অধীনস্ত দপ্তর/সংস্থার বেতন গ্রেড ১১-২০ পর্যন্ত পদে সরকারি কর্মচারী নিয়োগের নিমিত্ত পাবলিক/বেসরকারি বিশ্ববিদ্যালয় বা অন্য কোন প্রতিষ্ঠানের মাধ্যমে আউটর্সোসিং পদ্ধতি বাছাই কার্যক্রম পরিচালনা করা যাবে না।

২। পাবলিক /বেসরকারি বিশ্ববিদ্যালয় বা অন্য কোন প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং পদ্ধতিতে মন্ত্রণালয়/বিভাগ বা অধীনস্ত দপ্তর/সংস্থার সরকারি কর্মচারী নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য কোন বরাদ্দ রাখা বা প্রস্তাব করা যাবে না।

৩। ইত:পূর্বে ২৪.১০.২০১৯ খ্রি: তারিখে জারিকৃত ০৭.০.০০০০.১০৩.১৮.০০৫.১৮.৪০৮ নম্বর পরিপত্রটি এতদ্বারা বাতিল করা হলো।

৪। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ পরিপত্র অবিলম্বে কার্যকর হবে।

(মো: তৌহিদুল ইসলাম)

উপসচিব)

৯৫৬৩১৮৬

বেতন গ্রেড ১১-২০ পর্যন্ত পদে সরকারি কর্মচারী নিয়োগ সংক্রান্ত: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *