বেতন । বাড়ি ভাড়া । অন্যান্য ভাতাদি

নন-গেজেটেড কর্মচারীদের যাতায়াত ভাতা প্রদান সংক্রান্ত।

নন-গেজেটেড কর্মচারীগণ যাতায়াত ভাতা প্রাপ্য হবেন। নন-গেজেটেড কর্মচারীগণদের ক্ষেত্রে টাইমস্কেল বা সিলেকশন গ্রেড প্রাপ্তির মাধ্যমে ১০ম বা তদূর্ধ্ব উচ্চতর স্কেল প্রাপ্তি তাঁদের যাতায়াত ভাতা প্রাপ্তিতে বাঁধা হবে না।

(একই নম্বর ও তারিখে জারিকৃত স্মারক পত্রের স্থলাভিষিক্ত)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়,

অর্থ বিভাগ

বাস্তবায়ন ও প্রবিধি অনুবিভাগ
প্রবিধি শাখা-৪

নং-অম/অবি/প্রবিধি-৪/নি:ভাতা-১/২০০৪/১০২; তারিখ: – ১৩/০৮/২০০৬ খ্রিঃ

অফিস স্মারক 

বিষয়: জাতীয় বেতন স্কেল/২০০৫ এর ১০ম গ্রেডে বেতনপ্রাপ্ত (নন-গেজেটেড) কর্মচারীদের যাতায়াত ভাতা প্রদান সংক্রান্ত।
সূত্র: শিল্প মন্ত্রণালয়ের পত্র নং-শিম/ প্রঃ-৩/১এম-৫৫/৯৭/২২৭, তারিখ: ২৬/০৬/২০০৬

উপযুক্ত বিষয় ও সূত্রের বরাতে নিম্নস্বাক্ষরকারী আদিষ্ট হয়ে জানাচ্ছে যে, জাতীয় বেতন স্কেল ২০০৫ এর অনুঃ ১৫ মােতাবেক ১১ হতে ২০ নং স্কেলের (৪১০০-৮৮২০/- হতে ২৪০০-৪৩১০/-) আওতাভুক্ত নন-গেজেটেড কর্মচারীগণ যাতায়াত ভাতা প্রাপ্য হবেন। নন-গেজেটেড কর্মচারীগণদের ক্ষেত্রে টাইমস্কেল বা সিলেকশন গ্রেড প্রাপ্তির মাধ্যমে ১০ম বা তদূর্ধ্ব উচ্চতর স্কেল প্রাপ্তি তাঁদের যাতায়াত ভাতা প্রাপ্তিতে বাঁধা হবে না।

০২। বিবেচ্য বিষয়ে ইতােপূর্বেকার অর্থ বিভাগের ১৯/১০/২০০৫ তারিখের অম/ অবি/ প্রবি-৪/ নিঃভাতা-১/২০০৪/১১৬ সংখ্যক স্মারকটি বাতিল করা হল।

০৩। এ আদেশ জারির তারিখ হতে কার্যকর হবে।

আবু সাইদ মােঃ নােমান

সিনিয়র সহকারী সচিব

নন-গেজেটেড কর্মচারীদের যাতায়াত ভাতা প্রদান সংক্রান্ত: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *