ভ্রমণ ভাতা I অধিকাল ভাতা

যাতায়াতের জন্য নন-গেজেটেড এবং ৪র্থ শ্রেণীর কর্মচারীদের রিকসা ভাড়া প্রদান সংক্রান্ত।

সরকার সদয় হইয়া এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করিয়াছেন যে, এফআর ও এস,আর (১ম খন্ড) এর এস, আর-৮৯/ বি, এস, আর (২য় খন্ড) এর ৮৬ নং বিধিতে প্রদত্ত ক্ষমতাবলে নন গেজেটেড ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদিগকে কার্যোপলক্ষে হেডকোয়ার্টার্সের ৫ (পাঁচ) মাইলের মধ্যে রিকসা যােগে ভ্রমণের জন্য নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষ রিকসা ভাড়ার প্রতিপূরণ করা যাইতে পারে।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়

অর্থ বিভাগ 

প্রবিধি শাখা-২

নং-অম(অবি)/প্রবি-২/টিএ-১০/৮৫/১০০ তারিখ: ৭/৬/১৯৮৭ ইং

প্রেরক: 

জনাব এ, বি, চৌধুরী

যুগ্ম সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ বিভাগ

 

প্রাপক: 

মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক

মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় ১০/ এস হাতী সড়ক, মগবাজার, ঢাকা।

বিষয়: যাতায়াতের জন্য নন-গেজেটেড এবং ৪র্থ শ্রেণীর কর্মচারীদের রিকসা ভাড়া প্রদান প্রসঙ্গে।

জনাব,

উপরোক্ত বিষয়ে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় (বেসামরিক সচিবালয়) এর ৩০-৫-১৯৮৫ তারিখের এনি, জি, পি-১ (গ্যমি-১) রিকসা ভাড়া বাহির ৪৫৯ নং স্মারকের রাতে আমি জানাইতে নির্দেশিত হইয়াছি যে, সরকার সদয় হইয়া এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করিয়াছেন যে, এফআর ও এস,আর (১ম খন্ড) এর এস, আর-৮৯/ বি, এস, আর (২য় খন্ড) এর ৮৬ নং বিধিতে প্রদত্ত ক্ষমতাবলে নন গেজেটেড ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদিগকে কার্যোপলক্ষে হেডকোয়ার্টার্সের ৫ (পাঁচ) মাইলের মধ্যে রিকসা যােগে ভ্রমণের জন্য নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষ রিকসা ভাড়ার প্রতিপূরণ করা যাইতে পারে:

ক) পৌর এলাকায় ইউনিয়ন কাউন্সিল কর্তৃক অনুমােদিত নির্ধারিত হার অনুযায়ী হইবে। 

খ) যে সকল এলাকায় রিকসা ভাড়া নির্ধারিত নাই সেই সকল এলাকার নিকটস্থ পৌরসভা ইউনিয়ন কাউন্সিল এর অনুমােদিত নির্ধারিত হার প্রযােজ্য হইবে।

গ) যে সব স্থান বিকল্প পরিবহন দ্বারা যুক্ত সেই সমস্ত ক্ষেত্রে রিকসা ভাড়া বিকল্প পরিবহণের নির্ধারিত হার পর্যন্ত সীমাবদ্ধ রাখিতে হইবে।

আপনার অনুগত

এ, বি, চৌধুরী

 

যাতায়াতের জন্য নন-গেজেটেড এবং ৪র্থ শ্রেণীর কর্মচারীদের রিকসা ভাড়া প্রদান সংক্রান্ত: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

2 thoughts on “যাতায়াতের জন্য নন-গেজেটেড এবং ৪র্থ শ্রেণীর কর্মচারীদের রিকসা ভাড়া প্রদান সংক্রান্ত।

  • সাময়িক বারকাস্তকালীন পে ফিক্সেশন করা জরুরী কিনা? – জানালে খুশি হব|

  • প্রতি বছর কি ইনক্রিমেন্ট হয়? আমার জানামতে হয় না। তাই প্রয়োজন নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *