সার্ভিস রুলস । নীতি । পদ্ধতি । বিধি

সরকারি কর্মকর্তাগণ মূল বেতনের ২০% প্রেষণ ভাতা প্রাপ্য।

সকল সরকারি কর্মচারী প্রেষণে কর্মকালীন মূল বেতনের ২০% প্রেষণ ভাতা প্রাপ্য হবেন মর্মে অর্থ বিভাগের ০৭/০৪/২০১৮ তারিখে প্রজ্ঞাপন নং অম/অবি/প্রবিধি-৬/প্র:ম:/ভাতা৬/২০০৭ (অংশ)/৩১ জারি করা হয়। কিন্তু প্রেষণ ভাতার জন্য কোন কোন নিয়োগ /পদায়নকে প্রেষণ হিসেবে গণ্য করা হবে, এ সংক্রান্ত প্রশ্ন উত্থাপিত হওয়ায় এবং এ সংক্রান্ত বিদ্যমান কোন নির্দেশণা না থাকায় উল্লিখিত প্রজ্ঞাপনে বর্ণিত প্রেষণ ভাতা প্রাপ্তি উদ্দেশ্যে নিম্নরুপ নির্দেশণা জারি করা হয়েছে।

সারসংক্ষেপ:

  • সকল কর্মচারীগণই এ ভাতা প্রাপ্য হইবেন সরকারি, স্বায়ত্তশাসিত, আধা: সরকারি সহ অন্যান্য বিধিবদ্ধ প্রতিষ্ঠান।
  • যে ক্ষেত্রে প্রেষণে নিয়োগ/পদায়নের বিধান রয়েছে।
  • প্রেষণ প্রদানের ক্ষেত্রে বিদ্যমান নিয়ম কানুন ও আনুষ্ঠানিকতা পালন করতে হবে।

সংস্থাপন মন্ত্রণালয়ের ০২/০৬/২০১০ খ্রি: তারিখের ০৫.১৭২.২২.০৬.০০.০১৪.২০১০.৯৩ নম্বর পরিপত্রের মাধ্যমে সামরিক/বেসামরিক সরকারি কর্মকর্তাদের মূল বেতনের ২০% প্রেরণ ভাতা প্রদান সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

সকল সরকারি কর্মচারী প্রেষণে কর্মকালীন মূল বেতনের ২০% প্রেষণ ভাতা প্রাপ্য হবেন মর্মে অর্থ বিভাগের ০৭/০৪/২০১৮ তারিখে প্রজ্ঞাপন নং অম/অবি/প্রবিধি-৬/প্র:ম:/ভাতা৬/২০০৭ (অংশ)/৩১ জারি করা হয়। কিন্তু প্রেষণ ভাতার জন্য কোন কোন নিয়োগ /পদায়নকে প্রেষণ হিসেবে গণ্য করা হবে, এ সংক্রান্ত প্রশ্ন উত্থাপিত হওয়ায় এবং এ সংক্রান্ত বিদ্যমান কোন নির্দেশণা না থাকায় উল্লিখিত প্রজ্ঞাপনে বর্ণিত প্রেষণ ভাতা প্রাপ্তি উদ্দেশ্যে নিম্নরুপ নির্দেশণা জারি করা হয়েছে।

(১) সকল সামরিক/বেসামরিক কর্মকর্তা নিম্নোক্ত পদসমূহে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক নিম্নোক্তভাবে প্রেষণে নিয়োগ /পদায়নের ক্ষেত্রে প্রেষণ ভাতা প্রাপ্য হবেন:

(ক) সরকারি কর্মকর্তাগণের স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্বশাসিত/স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রেষণে পূরণযোগ্য পদসমূহে প্রেষণ নিয়োগ /পদায়নের ক্ষেত্রে;

(খ) সরকারের এক মন্ত্রণালয়/বিভাগ/সংস্থা/প্রতিষ্ঠান থেকে অন্য মন্ত্রণালয়/বিভাগ/সংস্থা/প্রতিষ্ঠানের প্রেষণে পূরনযোগ্য পদসমূহে সংস্থাপন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রেষণে নিয়োগ/পদায়নের ক্ষেত্রে;

(গ) নিয়োগ বিধিতে প্রেষণে নিয়োগ/পদায়নের বিধান থাকার ক্ষেত্রে স্ব-স্ব মন্ত্রণালয়/বিভাগ কর্তৃক প্রেষণে নিয়োগ/পদায়নের ক্ষেত্রে;

(ঘ) স্ব-স্ব মন্ত্রণালয়/বিভাগের আওতাধীন প্রকল্পের পিপি/ডিপিপিতে যে সকল পদে প্রেষণে নিয়োগের বিধান রয়েছে ঐ সকল পদে স্ব স্ব মন্ত্রণালয়/বিভাগ কর্তৃক প্রেষণে নিয়োগ/পদায়নের ক্ষেত্রে;

(ঙ) বেসামরিক পদের সংশ্লিষ্ট নিয়োগ বিধিতে যে সকল পদে সামরিক বাহিনীর কর্মকর্তাদের প্রেষণে নিয়োগের বিধান রয়েছে উক্তরূপ পদে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রেষণে নিয়োগ/পদায়নের ক্ষেত্রে।

০২। প্রেষণে কর্মরত কর্মকর্তাদেরকে যে প্রতিষ্ঠানে নিয়েঅগ দেয়া হবে তাকেঁ সেই প্রতিষ্ঠানের আইন-কানুন, নিয়ম শৃঙ্খলা ও অন্যান্য বিধি বিধান পালন করতে হবে।

০৩। প্রেষণ প্রদানের ক্ষেত্রে বিদ্যমান নিয়ম কানুন ও অন্যান্য আনুষ্ঠানিকতা পালন করতে হবে।

০৪। এতে অর্থ বিভাগের সম্মতি রয়েছে এবং এ নির্দেশণা ০৭/০৪/২০০৮ তারিখ হতে কার্যকর হয়েছে মর্মে গণ্য হবে।

পরিপত্রটিতে স্বাক্ষর করেছেন সচিব ইকবাল মাহমুদ। 

সরকারি কর্মচারীগণ মূল বেতনের ২০% প্রেষণ ভাতা প্রাপ্যতার পরিপত্রে JPG কপি সংগ্রহ করতে পারেন: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

One thought on “সরকারি কর্মকর্তাগণ মূল বেতনের ২০% প্রেষণ ভাতা প্রাপ্য।

  • মোঃ ফরিদুল ইসলাম

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন স্বায়ত্বশাসিত সংস্থা হতে প্রধানমন্ত্রির কার্যালয়ে সংযুক্তির মাধ্যমে বদলী করা হলে কোন আর্থিক সুবিধা পাওয়া যাবে কি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *