চিকিৎসা । আর্থিক সহায়তা

সর্বসাধারণের জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তি।

সমাজকল্যান মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা এবং প্রতিবন্ধী ভাতা ও উপবৃত্তির টাকা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস “নগদ ও বিকাশ’ এর মাধ্যমে ভাতা গ্রহীতাদের মোবাইল হিসাবে পৌছেঁ দিতে কাজ করে যাচ্ছে। উদ্বেগের বিষয়, ভাতা গ্রহীতাদের সারল্য ও অসচেতনতার সুযোগে এক শ্রেণীর প্রতারক কর্তৃক গ্রাহকের মোবাইল হিসাব থেকে অর্থ সরিয়ে নেয়ার খবর পাওয়া যাচ্ছে, যা অনাকাঙ্কিত ও দু:খজনক।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সমাজসেবা অধিদপ্তর

সামাজিক নিরাপত্তা অধিশাখা

সমাজসেবা ভবন

আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা।

www.dss.gov.bd

স্মারক নং-৪১.০১.০০০০.০৪৯.৯৯.০০১.২১.২৪৮; তারিখ: ১১/০৫/২০২১

সর্বসাধারণের জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তি

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমাজকল্যান মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা এবং প্রতিবন্ধী ভাতা ও উপবৃত্তির টাকা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস “নগদ ও বিকাশ’ এর মাধ্যমে ভাতা গ্রহীতাদের মোবাইল হিসাবে পৌছেঁ দিতে কাজ করে যাচ্ছে। উদ্বেগের বিষয়, ভাতা গ্রহীতাদের সারল্য ও অসচেতনতার সুযোগে এক শ্রেণীর প্রতারক কর্তৃক গ্রাহকের মোবাইল হিসাব থেকে অর্থ সরিয়ে নেয়ার খবর পাওয়া যাচ্ছে, যা অনাকাঙ্কিত ও দু:খজনক। এ অবস্তায়, সম্মানিত ভাতা গ্রহীতাদের অনুরোধ করা যাচ্ছে:

১। আপনার মোবাইল হিসাবের গোপনীয় নম্বর (পিন কোড) সংরক্ষন করবেন;

২। গোপনীয় নম্বর (পিন কোড) অন্য কাউকে জানাবেন না;

৩। সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী অথবা নগদ/ বিকাশের প্রতিনিধি পরিচয়ে কেউ ফোনে কোন তথ্য চাইলে, তা জানাবেন না;

৪। প্রতারিত হলে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা গ্রহণ করুন।

স্বাক্ষরিত

শেখ রফিকুল ইসলাম

মহাপরিচালক

সমাজসেবা অধিদপ্তর

শেরে বাংলা নগর, আগারওগাঁও, ঢাকা।

সূত্র: সর্বসাধারণের জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তি: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

2 thoughts on “সর্বসাধারণের জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তি।

  • বয়স্কভাতার টাকা এখনো পাই নি…. এখন কি করতে পারি ????

  • কিছুই করতে হবে না। জুন মাসে পাবেন কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *