বার্ষিক বেতন বৃদ্ধি । উচ্চতর গ্রেড

সাঁটলিপিকার, সাঁটমুদ্রাক্ষরিক এবং অফিস সহকারী পদে সিলেকশন গ্রেড প্রদান সংক্রান্ত।

অর্থ বিভাগের ২২/১০/০৮ তারিখের ১৬৫ নং পত্র অনুযায়ী মন্ত্রণালয়/ বিভাগে কর্মরত অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক সিলেকশন গ্রেড প্রদানের কোন সুযোগ নেই।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়

বাস্তবায়ন অনুবিভাগ

বাস্তবায়ন শাখা-৫

নং-০৭.০০.০০০০.১৬৫.০৭.০২৪.১২.৩১; তারিখ: ০৪/০৪/২০১২

বিষয়: সাঁটলিপিকার, সাঁটমুদ্রাক্ষরিক এবং অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে সিলেকশন গ্রেড এবং অগ্রিম ইনক্রিমেন্ট প্রদানের জন্য গতি পরীক্ষা টাইপরাইটারের পরিবর্তি কম্পিউটারে গ্রহণ সংক্রান্ত।

সূত্র: সিজিএ/ পদ্ধতি-১/কৃষি/৪১৯/খন্ড-২/৮৬২ তারিখ: ১১/১০/২০১১

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, অর্থবিভাগের ২২/১০/০৮ তারিখের ১৬৫ নং পত্রের মাধ্যমে নতুন করে কাউকে সিলেকশন গ্রেড প্রদানের বিধান করা হয়নি এবং উক্ত পত্রটি টাইপরাইটারের পরিবর্তে কম্পিউটারের মাধ্যমে গতি পরীক্ষা গ্রহণ সংক্রান্ত। এমতাবস্থায় অর্থ বিভাগের ২২/১০/০৮ তারিখের ১৬৫ নং পত্র অনুযায়ী মন্ত্রণালয়/ বিভাগে কর্মরত অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক সিলেকশন গ্রেড প্রদানের কোন সুযোগ নেই।

(মো: আব্দুল্লাহ মাসুদ)

উপসচিব

সাঁটলিপিকার, সাঁটমুদ্রাক্ষরিক এবং অফিস সহকারী পদে সিলেকশন গ্রেড প্রদান সংক্রান্ত: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *