সার্ভিস রুলস । নীতি । পদ্ধতি । বিধি

সরকারি টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা ২০১৮

বেতনভাতার সহিত এই ভাতা প্রদেয় হইবে এবং ইহার অতিরিক্ত ভ্যাট এবং লাইনরেন্ট প্রাপ্য হইবেন।

১৬। টেলিফোন ব্যবহার, ব্যয় এবং নিয়ন্ত্রণ:

(ক) সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/ দপ্তর/ প্রতিষ্ঠানের আবাসিক টেলিফোনের মঞ্জুরি বিদ্যমান টেলিফোনের সংখ্যা (নম্বরসহ) সংবলিত তথ্য (নির্ধারিত ছকে) একটি রেজিস্টার সংরক্ষণ করিতে হইবে।

(খ) আবাসিক টেলিফোনের ক্ষেত্রে ১৫ নম্বর অনুচ্ছেদের ক হইতে ঘ ক্রমিকে উল্লিখিত প্রাধিকারপ্রাপ্ত কর্মচারীগণ ইচ্ছা করিলে ৩য় কলামে বর্ণিত “নির্ধারিত ব্যয়সীমা এর পরিবর্তে উক্ত অনুচ্ছেদের ৪র্থ কলামে বর্ণিত “টেলিফোন নগদায়ন ভাতা” গ্রহণ করিতে পারিবেন। এই ক্ষেত্রে নিম্নরূপ শর্ত প্রযোজ্য হইবে: (১) বেতনভাতার সহিত এই ভাতা প্রদেয় হইবে এবং ইহার অতিরিক্ত ভ্যাট এবং লাইনরেন্ট প্রাপ্য হইবেন। (২) বি.টি.সি.এল এর ফোন এবং যে কোন ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সংযোগ থাকিতে হইবে (৩) টেলিফোন ও ইন্টারনেটের বিল কর্মচারীগণ ব্যক্তিগতভাবে পরিশোধ করিবেন; (৪) সংশ্লিষ্ট কর্মচারী টেলিফোন নগদায়ন ভাতা গ্রহণে ইচ্ছুক এই মর্মে একটি প্রত্যয়নপত্র প্রতি কর্মস্থলে একবার পেশ করিবেন; এবং (৫) ইন্টারনেট সংযোগ গ্রহনের ক্ষেত্রে বি.টিসি.এল এবং টেলিটককে অগ্রাধিকার প্রদান করা যাইতে পারে।

সরকারি টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টানেট নীতিমালা, ২০১৮ সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

2 thoughts on “সরকারি টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা ২০১৮

  • মোঃ ইমামুল আলম

    টেলিফোন ভাতা পেতে কি T& T সংযোগ লাগবে নাকি মোবাইল নম্বর দিয়ে আবেদন করা যাবে ? আবেদন format দেয়া যাবে কিভাবে করব?

  • টিএন্ডটি লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *