বেতন । বাড়ি ভাড়া । অন্যান্য ভাতাদি

স্ব-শাসিত এবং রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠানসমূহে কর্মরত কর্মচারীগণের মাসিক হাওড়/দ্বীপ/চর ভাতা।

মন্ত্রিপরিষদ বিভাগ এর ১৮/০২/২০১৯খ্রি. তারিখের ০৪.০০.০০০০.৫১২.৩৫.০১১.১৭.৭৬ নং প্রজ্ঞাপনে হাওড়াদ্বীপ /চর হিসেবে ঘােষিত ১৬টি উপজেলায় কর্মরত স্ব-শাসিত (Public Bodies) এবং রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠানসমূহে কর্মরত কর্মচারীগণকে মাসিক নিম্নবর্ণিত হারে হাওড়/দ্বীপ/চর ভাতা প্রদানে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। হাওড়/দ্বীপ/চর হিসেবে ঘোষিত উপজেলাসমূহের স্থায়ী বাসিন্দাগণ নিজ উপজেলায় কর্মরত থাকাকালীন এ ভাতা প্রাপ্য হবেন না।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়,অর্থ বিভাগ প্রবিধি অনুবিভাগ

প্রবিধি-৩ শাখা 

www.mof.gov.bd

নং-০৭.০০.০০০০.১৭৩.৪১.০২৭.১৫.১১ তাং ২৬/০১/২০২২খ্রি.

প্রজ্ঞাপন

মন্ত্রিপরিষদ বিভাগ এর ১৮/০২/২০১৯খ্রি. তারিখের ০৪.০০.০০০০.৫১২.৩৫.০১১.১৭.৭৬ নং প্রজ্ঞাপনে হাওড়াদ্বীপ /চর হিসেবে ঘােষিত ১৬টি উপজেলায় কর্মরত স্ব-শাসিত (Public Bodies) এবং রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠানসমূহে কর্মরত কর্মচারীগণকে মাসিক নিম্নবর্ণিত হারে হাওড়/দ্বীপ/চর ভাতা প্রদানে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছেঃ

জাতীয় বেতনস্কেল ২০১৫ এর গ্রেড নংহাওড়/দ্বীপ/চর ভাতার পরিমাণ
গ্রেড নং ২০১৬৫০/-
গ্রেড নং ১৯১৭০০/-
গ্রেড নং ১৮১৭৬০/-
গ্রেড নং ১৭১৮০০/-
গ্রেড নং ১৬১৮৬০/-
গ্রেড নং ১৫১৯৪০/-
গ্রেড নং ১৪২০৪০/-
গ্রেড নং ১৩২২০০/-
গ্রেড নং ১২২২৬০/-
গ্রেড নং ১১২৫০০/-
গ্রেড নং ১০৩২০০/-
গ্রেড নং ৯৪৪০০/-
গ্রেড নং ৮৪৬০০/-
গ্রেড নং ৭ ও তদুর্ধ্ব৫০০০/-

২। হাওড়/দ্বীপ/চর হিসেবে ঘোষিত উপজেলাসমূহের স্থায়ী বাসিন্দাগণ নিজ উপজেলায় কর্মরত থাকাকালীন এ ভাতা প্রাপ্য হবেন না।

৩। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে উক্ত ভাতা কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে,

(শামীম বানু শান্তি)

সিনিয়র সহকারী সচিব

ফোনঃ ৯৫৪০১৮৩

স্ব-শাসিত এবং রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠানসমূহে কর্মরত কর্মচারীগণের মাসিক হাওড়/দ্বীপ/চর ভাতা : ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *