ভ্রমণ ভাতা I অধিকাল ভাতা

২০২০-২১ অর্থ বছরে ভ্রমণ ব্যয় বাবদ বরাদ্দকৃত অর্থ ৫০% ব্যয়ে স্পষ্টীকরণ।

সরকারি প্রতিষ্ঠানের আঞ্চলিক কেন্দ্রে বা কার্যালয়গুলোতে ভ্রমণ ভাতা খাতে প্রতি বছরের স্বাভাবিক বরাদ্দের চেয়ে ৫০% কম বরাদ্দ প্রদান করা হয়েছে ২০২০-২১ অর্থ বছরে। তাই অধিদপ্তর গুলো এখানে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশ অনুসরণ করে অর্ধেক বরাদ্দ প্রদান করেছেন। উদাহরণ স্বরূপ পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর এ বিষয়ে স্পষ্টীকরণ হল যে, ৫০% হারে স্থগিত রেখেই বরাদ্দ প্রদান করা হয়েছে। বরাদ্দকৃত সমুদয় অর্থ প্রকৃত ভ্রমণের বিপরীতে ব্যয় /পরিশোধ করা যাবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

পরিবার পরিকল্পনা অধিদপ্তর

৬ কাওরান বাজার, ঢাকা-১২১৫

www.dgfp.gov.bd

নম্বর: অর্থ-বাজেট-১(বরাদ্দ)/২০২০/৩৪৭; তারিখ: ২১/১০/২০২০

বিষয়: ২০২০-২১ অর্থ বছরে অধিদপ্তরের আওতাধীন প্রধান কার্যালয়, বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, মেট্রোপলিটন থানা পরিবার পরিকল্পনা কার্যালয়, মা ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্র, আজিমপুর, ঢাকা, পরিবার কল্যাণ প্রশিক্ষণ কেন্দ্র, আজিমপুর, ঢাকা, মাতৃ ও শিশু স্বাস্থ্য কেন্দ্র, মিরপুর, ঢাকা এবং এমসিএইচ ইউনিট সমূহ: খাতে ২০২০-২১ অর্থ বছরে বরাদ্দকৃত অর্থে কোড ৩১৪৪১০১ ভ্রমণ ব্যয় বিষয়ে বরাদ্দ পত্রে উল্লেখ করা হয়েছে যে, “কোড ৩২৪৪১০১ ভ্রমণ ব্যয় পরিশোধের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগের বাজেট অনুবিভাগের ১৯/০৭/২০২০ খ্রি: তারিখের ০৭. ১০১.০২০.০০.০০.০০২.২০২০.৯ নম্বর পরিপত্র যা এ অধিদপ্তর কর্তৃক ০৬/০৮/২০২০ খ্রি: তারিখের পপঅ/অর্থ-বাজেট-২(বাজেট)-২/২০২০/২৭১ নম্বর পত্রে পৃষ্ঠাংকন করা হয়েছে তার আলোকে ব্যয় নির্বাহ করতে হবে। ” এ বিষয়ে স্পষ্টীকরণ হল যে, ৫০% হারে স্থগিত রেখেই বরাদ্দ প্রদান করা হয়েছে। বরাদ্দকৃত সমুদয় অর্থ প্রকৃত ভ্রমণের বিপরীতে ব্যয় /পরিশোধ করা যাবে।

এতে মহাপরিচালকের অনুমোদন রয়েছে।

(ডা. মো: সারোয়ার বারী)

পরিচালক (অর্থ)

ফোন: ৫৫০১২৩৪৭

২০২০-২১ অর্থ বছরে ভ্রমণ ব্যয় বাবদ বরাদ্দকৃত অর্থ ৫০% ব্যয়ে স্পষ্টীকরণ: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *