পেনশন । লাম্পগ্র্যান্ট I পিআরএল

বিধবা স্ত্রীগণের আজীবন পারিবারিক পেনশন প্রাপ্তি সংক্রান্ত।

সরকারী কর্মকর্তা/ কর্মচারীগণের যে বিধবা স্ত্রীদের পারিবারিক পেনশন ভোগের মেয়াদ ১-৬-১৯৯৪ তারিখের পূর্বে সমাপ্ত হয়েছে তাদেঁরকে আজীবন পারিবারিক পেনশন প্রাপ্তির সুযোগ প্রদানের জন্য অর্থ বিভাগের ২৩/০৭/২০০১ তারিখের অম/অবি/বিধি-১/৩পি-২০/৯৫/১০৩ নং স্মারকের বিধান নিম্নোক্তভাবে সংশোধণ করা হল।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

বাস্তবায়ন ও প্রবিধি অনুবিভাগ

প্রবিধি শাখা-১

নং-অম/অবি/বিধি-১/৩পি-৩/২০০৫/৩৭৬ তারিখ: ১৩/১১/২০০৭

বিষয়: বিধবা স্ত্রীগণের আজীবন পারিবারিক পেনশন প্রাপ্তি সংক্রান্ত।

সূত্র: অর্থ বিভাগের ২৩/৭/২০০১ খ্রি: (০৮/৪/১৪০৮ বাং) তারিখের অম/অবি/বিধি-১/৩পি-২০/৯৫/১০৩ নং স্মারক।

সরকারী কর্মকর্তা/ কর্মচারীগণের যে বিধবা স্ত্রীদের পারিবারিক পেনশন ভোগের মেয়াদ ১-৬-১৯৯৪ তারিখের পূর্বে সমাপ্ত হয়েছে তাদেঁরকে আজীবন পারিবারিক পেনশন প্রাপ্তির সুযোগ প্রদানের জন্য অর্থ বিভাগের ২৩/০৭/২০০১ তারিখের অম/অবি/বিধি-১/৩পি-২০/৯৫/১০৩ নং স্মারকের বিধান নিম্নোক্তভাবে সংশোধণ করা হল।

“১-৬-১৯৯৪ তারিখে পূর্বে তৎকালীন প্রচলিত বিধান অনুযায়ী যে সকল বিধবা স্ত্রীগণের পারিবারিক পেনশন ভোগের সময়সীমা (১৫ বৎসর) উত্তীর্ণ হয়েছে এবং তাদেঁর মধ্যে যারা এখন পর্যন্ত অর্থ বিভাগের ৩০/৯/১৯৯৫ তারিখের ৯৩ নং স্মারক অনুযায়ী পেনশনের সুবিধা প্রাপ্ত হননি তাঁরা আজীবন পারিবারিক পেনশনের জন্য আবেদন করতে পারবেন। তবে এ ধরনের কোন পেনশন পরিশোধের ক্ষেত্রে নিম্নবর্ণিত পদ্ধতি অনুসরণ করতে হবে:-

ক) আজীবন পারিবারিক পেনশন চালু করার নিমিত্ত যে সকল কাগজাদি/ প্রমানক হিসাব রক্ষণ অফিসে দাখিল করা হবে তা সর্বশেষ নিয়ন্ত্রণকারী প্রশাসনিক কর্তৃপক্ষের প্রত্যয়নসহ হিসাবরক্ষণন অফিসে দাখিল করতে হবে।

খ) এ ধরনের পেনশন মঞ্জুরী প্রদানের ক্ষেত্রে আবেদনকারীর পরিচিতি সম্পর্কে সন্দেহ হলে স্থানীয় পুলিশ প্রশাসনের মাধ্যমে সনাক্তকরণের ব্যবস্থা নিতে হবে।

২। সূত্রস্থ স্মারকখানি এই মর্মে সংশোধিত হয়ে বলে গণ্য হবে।

স্বাক্ষরিত/-

(রাজিয়া বেগম এনডিসি)

যুগ্ন-সচিব

বাস্তবায়ন ও প্রবিধি অনুবিভাগ

অর্থ বিভাগ।

বিধবা স্ত্রীগণের আজীবন পারিবারিক পেনশন প্রাপ্তি সংক্রান্ত: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *