সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

বিভাগীয় পদোন্নতি ও নির্বাচন কমিটি প্রতিনিধি মনোনয়ন।

অর্থ বিভাগের ২৫ এপ্রিল, ২০১৯ খ্রি: তারিখের ০৭.০০ .০০০০ .০৮৩.০৬. ০৪১. ১০.(খন্ড-২)-২৭৭ নম্বর এবং ৩০ সেপ্টেম্বর, ২০১৯ খ্রি: তারিখের ০৭.০০. ০০০০. ০৮৩. ০৬. ০৪১.১০(খন্ড-২)-৬৮০ আদেশমূলে জারিকৃত অফিস আদেশদ্বয় বাতিলপূর্বক বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের (অধীনস্ত দপ্তর/অধিদপ্তর/পরিদপ্তর/সংস্থাসহ) ১০ম, ১১শ ও ১২শ গ্রেডের ২য় শ্রেণীর বিভিন্ন পদের জন্য গঠিত বিভাগীয় পদোন্নতি ও নির্বাচন কমিটি (ডিপিসি)-তে অর্থ বিভাগের প্রতিনিধি হিসেবে নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে নির্দেশক্রমে মনোনয়ন /পুন:মনোনয়ন প্রদান করা হলো।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

প্রশাসন-৩ শাখা

www.mof.gov.bd

নম্বর: ০৭.০০.০০০০ .০৮৩. ০৬. ০৪১.১০(খন্ড)-৫৮৮; তারিখ: ০৮ নভেম্বর, ২০২০

অফিস আদেশ

বিষয়: বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের (অধীনস্থ দপ্তর/অধিদপ্তর/পরিদপ্তর/সংস্থাসহ) ১০ম, ১১শ ও ১২শ গ্রেডের ২য় শ্রেণীর বিভিন্ন পদের জন্য গঠিত বিভাগীয় পদোন্নতি ও নির্বাচন কমিটি (ডিপিসি)-তে অর্থ বিভাগের প্রতিনিধি মনোনয়ন /পুন:মনোনয়ন প্রসংগে।

উপর্যুক্ত বিষয়ের অর্থ বিভাগের ২৫ এপ্রিল, ২০১৯ খ্রি: তারিখের ০৭.০০.০০০০.০৮৩.০৬.০৪১.১০.(খন্ড-২)-২৭৭ নম্বর এবং ৩০ সেপ্টেম্বর, ২০১৯ খ্রি: তারিখের ০৭.০০. ০০০০. ০৮৩. ০৬. ০৪১.১০(খন্ড-২)-৬৮০ আদেশমূলে জারিকৃত অফিস আদেশদ্বয় বাতিলপূর্বক বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের (অধীনস্ত দপ্তর/অধিদপ্তর/পরিদপ্তর/সংস্থাসহ) ১০ম, ১১শ ও ১২শ গ্রেডের ২য় শ্রেণীর বিভিন্ন পদের জন্য গঠিত বিভাগীয় পদোন্নতি ও নির্বাচন কমিটি (ডিপিসি)-তে অর্থ বিভাগের প্রতিনিধি হিসেবে নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে নির্দেশক্রমে মনোনয়ন /পুন:মনোনয়ন প্রদান করা হলো:

৩২ জন কর্মকর্তার তালিকা

১। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের ২৭/১/২০১১ খ্রি: তারিখের ০৫.১৭০.০২২.২৪.০০.০৫০.২০১.৪৫ নম্বর পরিপত্রে উল্লিখিত কার্যপরিধি অপরিবর্তিত থাকবে।

২। মনোনীত কর্মকর্তাগণ সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ এর অধীনস্থ দপ্তর/পরিদপ্তরের ডিপিসি সভায় অর্থ বিভাগের প্রতিনিধিত্ব করবেন।

৩। কোন বিশেষ দিনে বা অনিবার্য কারণবশত: বিভাগীয় পদোন্নতি/নির্বাচন কমিটির নির্ধারিত সভায় যদি কোন মনোনীত কর্মকর্তা/ বিকল্প কর্মকর্তা উপস্থিত হতে অপারগ হন, তবে ছুটিকালীন বিকল্প কর্মকর্তা সভায় প্রতিনিধিত্ব করবেন। প্রয়োজনবোধে অতিরিক্ত সচিব/যুগ্ন সচিব (প্রশাসন ও সমন্বয়) অন্য কোন কর্মকর্তাকে সভায় প্রতিনিধিত্ব করার নির্দেশ প্রদান করবেন।

৪। বিভাগীয় পদোন্নতি / নির্বাচন কমিটির সভার নোটিশ অন্তত: ০৫ (পাঁচ) কার্যদিবস পূর্বে স্ব স্ব মন্ত্রণালয়/বিভাগের জন্য মনোনীত কর্মকর্তার নিকট সরাসরি পৌছাতে হবে। প্রয়োজনে অর্থ বিভাগের Web site: www.mof.gov.bd এর Circular/orders হতে এ সংক্রান্ত অফিস আদেশ সংগ্রহ করা যাবে।

 

(সুরাইয়া জাহান)

সিনিয়র সহকারী সচিব

ফোন: ৯৫৭৬০৪২

 

দ্বিতীয় শ্রেণীর পদের জন্য গঠিত বিভাগীয় পদোন্নতি ও নির্বাচন কমিটি প্রতিনিধি মনোনয়ন: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *