জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দের সম্মানী ভাতা নির্ধারণ।
জেলা পরিষদের চেয়্যারম্যান ও সদস্যবৃন্দ যথাক্রমে ৫৪০০০ টাকা ও ২৫০০০ টাকা হারে মাসিক সম্মানী ভাতা প্রাপ্য হবেন।
একই স্মারক ও তারিখে প্রতিস্থাপিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
স্থানীয় সরকার বিভাগ
জেলা পরিষদ অধিশাখা
www.lgd.gov.bd
নং-৪৬.৪২.০০০০.০০০.৩১.০০৩.১৭.১৭৭৫; তারিখ: ০৯ আগস্ট ২০১৭
বিষয়: জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দের সম্মানী ভাতা নির্ধারণ।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, জেলা পরিষদের চেয়্যারম্যান ও সদস্যবৃন্দ নিম্নবর্ণিত হারে মাসিক সম্মানী ভাতা প্রাপ্য হবেন:
১। চেয়ারম্যান-মাসিক ৫৪,০০০ টাকা।
২। সদস্য -মাসিক ২৫,০০০ টাকা।
শর্তাবলী:
১। জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণের দায়িত্ব গ্রহণের তারিখ হতে এ সুবিধা কার্যকর হবে;
২। জেলা পরিষদের রাজস্ব আয় দ্বারা পরিষদের কর্ম সম্পাদন, দায়-দেনা মেটানোর পর রাজস্ব খাত জমাকৃত অর্থ হতে এ বাবদ প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করতে হবে।
(ইফফাত আরা মাহমুদ)
যুগ্নসচিব
ফোন: ৯৫৭৫৫৬৮
জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দের সম্মানী ভাতা নির্ধারণ: ডাউনলোড
- ২০ হাজার টাকা বেতনেই কি ২০৩১ পর্যন্ত চলতে হবে? নতুন পে-স্কেল ঘিরে কর্মচারীদের বড় প্রশ্ন
- নবম জাতীয় পে স্কেলে চিকিৎসা ও নববর্ষভাতা নিয়ে নতুন তথ্য, কারা কত পাবেন?
- সরকারি চাকরিজীবীদের ভাতা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা: নির্ধারিত ভাতা ছাড়া অন্য সব ভাতা করযোগ্য
- পেনশনের টাকা নিয়ে ভয়াবহ অনিয়ম: iBAS++-এ ২৬ পেনশনারের ৩৪৬ বিল, ৬ কোটি ৬৮ লাখ টাকার অভিযোগে কর্মকর্তা সাময়িক বরখাস্ত
- পিআরএল ও পেনশনভোগীদের দাবি: নতুন পে-স্কেলের পূর্ণ সুবিধা ১ জুলাই ২০২৬ থেকেই কার্যকরের আবেদন



