বেতন । বাড়ি ভাড়া । অন্যান্য ভাতাদি

সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারদের ভ্রমণ ভাতা পুন:নির্ধারণ ২০১৭

সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারদের মাসিক ভ্রমণ ভাতা বিদ্যমান ৫০০/- (পাঁচশত) টাকা থেকে নিম্নবর্ণিত শর্তে ৩,০০০/- (তিন হাজার) টাকায় পুন:নির্ধারণে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হয়েছে।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

প্রবিধি অনুবিভাগ

প্রবিধি-৩ অধিশাখা

www.mof.gov.bd

নং-০৭.০০.০০০০.১৭৩.৩৪.০৫১.১৫.৬৫; তারিখ: ২০/০৬/২০১৭ খ্রি:

বিষয়: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মরত সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারদের ভ্রমণ ভাতার হার পুন:নির্ধারণ।

সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৮.০০.০০০০.০০৬.২৫.০০১.১৭.৫৭; তারিখ: ০৬/০২/২০১৭ খ্রি:

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারদের মাসিক ভ্রমণ ভাতা বিদ্যমান ৫০০/- (পাঁচশত) টাকা থেকে নিম্নবর্ণিত শর্তে ৩,০০০/- (তিন হাজার) টাকায় পুন:নির্ধারণে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো:

শর্তাবলী:

ক) এ বিষয়ে প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক সকল আনুষ্ঠানিকতা পরিপালনপূর্বক যথানিয়মে সরকারি আদেশ (জিও) জারি করে ৪ (চার) কপি পৃষ্ঠাঙ্কনের জন্য অর্থ বিভাগে প্রেরণ করতে হবে;

খ) সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারগনের মধ্যে যে সব অফিসার নিজ ক্লাস্টারের বিদ্যালয়সমূহ প্রমাপ অনুযায়ী পরিদর্শনে সমর্থ হবেন, তারা মাসিক ৩,০০০/- (তিন হাজার) টাকা হারে ভ্রমণ ভাতা প্রাপ্ত হবেন;

গ) প্রমাপ অনুযায়ী পরিদর্শনে ব্যর্থ হলে হারাহারি হারে মাসিক ভ্রমণ ভাতা কম প্রাপ্ত হবেন;

ঘ) নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ প্রমাপ অর্জন সম্পর্কিত প্রত্যায়ন পত্র প্রদান করবে, যা বিলের সাথে দাখিল করতে হবে;

ঙ) বিদ্যালয় পরির্দনের জন্য উক্ত ভ্রমণ ভাতা ভিন্ন অন্য কোন ভাতা প্রাপ্ত হবেন না;

চ) ছুটিকালীন উক্ত ভ্রমণ ভাতার প্রাপ্যতা অর্জিত হবে না;

ছ) আদেশ জারির তারিখ থেকে পুননির্ধারিত ভ্রমণ ভাতার হার কার্যকর হবে; এবং

জ) নিজস্ব Resource Ceiling এর মধ্যে এ ব্যয় নির্বাহন করতে হবে; অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না।

 

(মো: গোলাম মোস্তফা)

উপসচিব

ফোন: ৯৫১৪৪৮৭

 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মরত সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারদের ভ্রমণ ভাতার হার পুন:নির্ধারণ: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *