সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

সঞ্চয়পত্র ক্রয়-বিক্রয়, নগদায়ন সংক্রান্ত কার্যক্রম চালু।

বিভিন্ন ব্যাংকিং লেনদেন/ কার্যক্রমের পাশাপাশি ব্যাংকের সংশ্লিষ্ট গ্রাহকের বিভিন্ন জাতীয় সঞ্চয় সার্টিফিকেট মেয়াদপূর্তিতে নগদায় এবং কুপনের অর্থ পরিশোধের কার্যক্রম চালু রয়েছে। 

ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট

ডিএমপি সার্কুলার লেটার নং-০৩, তারিখ: ৩০/০৪/২০২০

প্রধান নির্বাহী কর্মকর্তা/ ব্যবস্থাপনা পরিচালক

ব্যাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক

প্রিল মহোদয়,

সাধারণ ছুটিকালীন সময়ে জাতীয় সঞ্চয় স্কিমের যাবতীয় লেনদেন শুরু করা প্রসঙ্গে।

ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এর গত ০৫/০৪/২০২০ তারিখের ডিওএস সার্কুলার লেটার নং-০৩ মোতাবেক বিভিন্ন ব্যাংকিং লেনদেন/ কার্যক্রমের পাশাপাশি ব্যাংকের সংশ্লিষ্ট গ্রাহকের বিভিন্ন জাতীয় সঞ্চয় সার্টিফিকেট মেয়াদপূর্তিতে নগদায় এবং কুপনের অর্থ পরিশোধের কার্যক্রম চালু রয়েছে।

এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, এখন হতে সঞ্চয়পত্রের যাবতীয় লেনদেন কার্যক্রম (বিক্রয়, নগদায়ন ও পুনর্ভরণসহ) চালু থাকবে।

এ প্রেক্ষিতে, সঞ্চয়পত্রের যাবতীয় লেনদেন কার্যক্রম (বিক্রয়, নগদায়ন ও পুনর্ভরণসহ) ডিপার্টমেন্টে অব অফসাইট সুপারিভিশন এর ১৬/০৪/২০২০ তারিখের ডিওএস সার্কুলার লেটার নং-১৩ এর ১ নং অনুচ্ছেদে বর্ণিত ব্যাংকিং সমন্বয়ের মধ্যে চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাদেরকে নির্দেশনা প্রদান করা হলো।

 

এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

আপনাদের বিশ্বস্ত,

(মো: খুরশীদ আলম)

মহাব্যবস্থাপক

ফোন: ৯৫৩০১৩১

ইমেইল: khorshid.alam@bb.org.bd

সঞ্চয়পত্র ক্রয়-বিক্রয়, নগদায়ন সংক্রান্ত কার্যক্রম চালু: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *