সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

APA Sample । এপিএ -বার্ষিক কর্মসম্পাদন চুক্তি নমুনা ফরমেট

APA Structure and Guidelines বা এপিএ -বার্ষিক কর্মসম্পাদন চুক্তি নমুনা ফরমেট এখানে পাবেন। তাছাড়া প্রতিটি দপ্তর নিজস্ব এপিএ ফরম্যাট তৈরি করে থাকে। আপনি এপিএ সম্পর্কে একটি শর্ট ধারনা নিতে পারেন। ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির নতুন কাঠামাে ও নির্দেশিকার সংক্ষিপ্ত বর্ণনা।

এপিএ’র কাঠামােগত উন্নয়নের প্রেক্ষাপট

  • মন্ত্রণালয়/বিভাগ, দপ্তর/সংস্থা ও মাঠ পর্যায়ের অফিসসমূহের সার্বিক কার্যক্রমের পরিবীক্ষণ ও মূল্যায়ন বর্তমানে ভিন্ন ভিন্ন কর্মপরিকল্পনার (এপিএ, এনআইএস, উদ্ভাবন) মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে;
  • একই কাজ বিভিন্ন কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত থাকার ফলে মূল্যায়নে দ্বৈততা সৃষ্টি হচ্ছে;
  • GRS, Citizen’s Charter ও RTI কার্যক্রম পরিবীক্ষণ ও মূল্যায়নে এখন পর্যন্ত কোনাে পৃথক কর্মপরিকল্পনা নেই;
  • সরকারি অফিসসমূহ কার্যক্রম বাস্তবায়নে সামগ্রিকভাবে কেমন করছে তা পরিমাপ করা যাচ্ছে না;
  • এই সমস্যা সমাধানের লক্ষ্যে একটি সমন্বিত পরিবীক্ষণ ও মূল্যায়ন পদ্ধতি প্রবর্তনের প্রয়ােজনীয়তা দেখা দেয়।

এপিএ’র নতুন কাঠামাে (২০২১-২২)

  • মন্ত্রণালয়/বিভাগ, দপ্তর/সংস্থা ও মাঠ পর্যায়ের অফিসসমূহের কার্যক্রমের সামগ্রিক মূল্যায়ন APA’র মাধ্যমে সম্পন্ন করা হবে;
  • Allocation of business, NIS, GRS, Citizen’s Charter, E-governance & Innovation RTI বাস্তবায়নের জন্য পৃথক পৃথক কর্মপরিকল্পনা থাকবে এবং এসকল কর্মপরিকল্পনা APA’র অংশ হিসেবে বিবেচিত হবে;
  • Allocation of business অনুযায়ী এপিএ প্রণয়নকালে একইসঙ্গে NIS, GRS, Citizen’s Charter, Egovernance and Innovation ও RTI কর্মপরিকল্পনাসমূহ প্রস্তুত করতে হবে এবং এসকল কর্মপরিকল্পনাসমূহ এপিএ’তে সংযুক্ত করেই উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে চূড়ান্ত এপিএ স্বাক্ষর করতে হবে;
  • সুশাসনমূলক কার্যক্রমসমূহ এপিএ’তে যথাযথভাবে প্রতিফলনের লক্ষ্যে এ সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নে ৩০ নম্বর (বর্তমানে ২৫) এবং Allocation of Business অনুযায়ী কর্মকাণ্ড বাস্তবায়নে ৭০ (বর্তমানে ৭৫) নম্বর বরাদ্দ থাকবে।
  • MTBF এর সঙ্গে সামঞ্জস্য রেখে শুধু মন্ত্রণালয়/বিভাগ পর্যায়ের এপিএতে ‘কৌশলগত উদ্দেশ্য থাকবে;
  • দপ্তর/সংস্থা এবং মাঠ পর্যায়ের এপিএ-তে কৌশলগত উদ্দেশ্যের পরিবর্তে কর্মসম্পাদনের ক্ষেত্র (Areas of performance) থাকবে;
  • সরকারের বিভিন্ন পরিকল্পনা এবং মন্ত্রণালয়/বিভাগের নীতি সংক্রান্ত রেফারেন্স উল্লেখ করার জন্য সংযােজনী-৪ নামে নতুন একটি সংযােজনী যােগ করা হয়েছে।

২০২১-২২ অর্থবছরের এপিএ প্রণয়নে যে সকল বিষয়ে গুরুত্ব প্রদান করতে হবে

  • এপিএ’তে অন্তর্ভুক্ত কার্যক্রম সামগ্রিকভাবে ‘রুপকল্প-২০৪১’ এর লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে;
  • এপিএ প্রণয়নে সরকারের নির্বাচনী ইশতেহার, ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা, SDGs ও MTBF এ বর্ণিত লক্ষ্যমাত্রাসমূহ বিবেচনায় নিতে হবে;
  • প্রত্যেক মন্ত্রণালয়/বিভাগের এপিএ-তে প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা অন্তর্ভুক্ত করতে হবে।
  • মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত নির্দেশনা ও প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতিফলন প্রযােজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ ও দপ্তর/সংস্থার এপিএ তে থাকতে হবে;
  • কোভিড ১৯ মহামারী মােকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত নির্দেশনাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রম অন্তর্ভুক্ত
    করতে হবে;
  • মধ্যমেয়াদী বাজেট কাঠামােতে প্রদত্ত রূপকল্প, অভিলক্ষ্য, Key Performance Indicator (KPI), উদ্দেশ্য ও কার্যক্রমের সঙ্গে এপিএ-তে প্রদত্ত তথ্যের সামঞ্জস্য থাকতে হবে;
  • ‘মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে জনহিতকর উদ্যোগ ২০২১-২২ অর্থবছরের এপিএ-তে অন্তর্ভুক্ত করতে হবে; \
  • এলডিসি গ্রাজুয়েশন, ৪র্থ শিল্প বিপ্লব এবং Ease of Doing Business- সংক্রান্ত কার্যক্রম প্রযােজ্য ক্ষেত্রে অন্তর্ভুক্ত করতে হবে।।
  • MTBF এবং APA’তে প্রদত্ত কৌশলগত উদ্দেশ্য একই হবে। যে কোন পরিবর্তনের ক্ষেত্রে উভয় ডকুমেন্টে পরিবর্তন আনতে হবে;
  • ‘প্রসেস’ধর্মী কাজ যথাসম্ভব কমিয়ে ‘পারফরমেন্স’ধর্মী কার্যক্রম অন্তর্ভুক্ত করতে হবে;
  • রুটিনধর্মী কাজের (যেমন সভা, পত্র জারি ইত্যাদি) উল্লেখ যথাসম্ভব পরিহার করতে হবে; কর্মকর্তা/কর্মচারীগণের সক্ষমতার উন্নয়নে (সমসাময়িক বিষয় নিয়ে লার্নিং সেশনসহ) উদ্যোগ গ্রহণ করতে হবে;
  • অভ্যন্তরীণ গবেষণা কার্যক্রমে গুরুত্বারােপ করতে হবে; আওতাধীন অফিসের কার্যক্রম মন্ত্রণালয়/বিভাগের এপিএ তে উল্লেখ যথাসম্ভব পরিহার করতে হবে;
  • তবে আওতাধীন অফিসের মাধ্যমে সম্পাদিত কাজের সামষ্টিক অর্জনের উল্লেখ মন্ত্রণালয়/বিভাগের এপিএ তে আসতে পারে; আওতাধীন অফিসের মাধ্যমে সম্পাদিত কাজের গুণগত মান নিশ্চিতে মন্ত্রণালয় কর্তৃক গৃহীত পদক্ষেপ এক্ষেত্রে আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে;
  • যেসকল কার্যক্রম বাস্তবায়নে অন্য এক/একাধিক সরকারি অফিসের উপর নির্ভর করতে হয় সেসকল কার্যক্রম এপিএ-তে উল্লেখের পূর্বে সেসকল সরকারি অফিসের সঙ্গে আলােচনা করতে হবে।

 

APA Sample । এপিএ -বার্ষিক কর্মসম্পাদন চুক্তি নমুনা ফরমেট : ডাউনলোড

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২১-২২

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *