বেতন । বাড়ি ভাড়া । অন্যান্য ভাতাদি

Circuit house Rent 2026 । সার্কিট হাউজে ১ দিন অবস্থানের জন্য ভাড়া কত দিতে হয়?

সরকারি কর্মকর্তা/ অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা ১-৩ দিন অবস্থানের জন্য ২ শয্যা বিশিষ্ট কক্ষ ১৩০ টাকা। সংবিধিবদ্ধ সংস্থা/ সেক্টর কর্পোরেশন/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ১-৩ দিন অবস্থানের জন্য ২ শয্যা বিশিষ্ট কক্ষ ১৬০ টাকা। বেসরকারি ব্যক্তিবর্গ/কর্মকর্তা ১-৩ দিন অবস্থানের জন্য ২ শয্যা বিশিষ্ট কক্ষ ১৪০০ টাকা।

সিলেটে কি সার্কিট হাউজ আছে? হ্যাঁ। সর্বপ্রথম ১৯৫৪ সালে সার্কিট হাউস কটেজ নির্মাণ করা হয় । পরবর্তীতে ২৪ জানুয়ারি ২০০৫ খ্রিঃ (১১ মাঘ ১৪০৯ বঙ্গাব্দ ) ভি ভি আই পি সার্কিট হাউসের ভিত্তি প্রস্তর স্থাপনের পর এবং ৩ সেপ্টেম্বর ২০০৮খ্রিঃ ( ১৯ ভাদ্র ১৪১২ বঙ্গাব্দ) তারিখে ভি ভি আই পি সার্কিট হাউজ এর শুভ উদ্বোধন করা হয় । সিলেট শহরের মাঝ দিয়ে প্রবাহিত সুরমা নদীর উত্তর তীরে, বিখ্যাত ক্বীন ব্রীজের ডান পার্শ্বে সুন্দর ও মনোরম পরিবেশে ১.৮৭ একর জায়গার উপর ২ টি সুরম্য ভবন নিয়ে সিলেট সার্কিট হাউজ অবস্থিত।

নতুন ভবনের ক্যাপাসিটি কেমন? মোট কক্ষ সংখ্যাঃ ১৩ টি । (ক) ভি ভি আই পি স্যুট- ০৩ টি ( এ সি) ১। ভি ভি আই পি স্যুট কক্ষ নং- ২০১, ৩০১, ৩০২ (খ) ভি ভি আই পি এসোসিয়েট কক্ষ – ০১ টি ( এ সি) কক্ষ নং- ২০৪ (গ) ভি ভি আই পি ডাইনিং রুম -০১ টি ( এ সি) কক্ষ নং- ২০৩ (ঘ) ভি আই পি কক্ষ – ০৮ টি ( এ সি) ডাবল বেড-৩ টি, সিঙ্গেল বেড- ৫ টি । ১। ভি আই পি কক্ষ নং- ২০৫, ২০৬, ২০৭ , ২০৮ ২। ভি আই পি কক্ষ নং- ৩০৫, ৩০৬, ৩০৭, ৩০৮ (ঙ) কেন্দ্রীয় কনফারেন্স রুম – ০১ টি ( এ সি) ধারণ ক্ষমতাঃ সর্বোচ্চ ৯০ জন । (চ) মিনি কনফারেন্স রুম – ০২ টি ( এ সি) প্রতিটির ধারণ ক্ষমতাঃ ২০ জন ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জনপ্রশাসন মন্ত্রণালয়

পত্র নং-০৫.০০.০০০০.১১৫.১৬.০১০.১২.২৯১(৬৪) তারিখ: ১৭ এপ্রিল, ২০১২ খ্রি:

অফিস আদেশ

সরকার এ মন্ত্রণালয়ের ২৭-০৭-০৩ খ্রি: তারিখের নং-সম/(প্র-৪)-সা: হা: ০৬/২০০৩-৭৮২(৭০) সংখ্যক স্মারক সংশোধন করে জেলা পর্যায়ে অবস্থিত সার্কিট হাউজের কক্ষের ভাড়া নিম্নরূপভাবে পুন:নির্ধারণ করলেন:

১। সরকারি কর্মকর্তা/ অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা ১-৩ দিন অবস্থানের জন্য ২ শয্যা বিশিষ্ট কক্ষ ১৩০ টাকা।

২। সংবিধিবদ্ধ সংস্থা/ সেক্টর কর্পোরেশন/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ১-৩ দিন অবস্থানের জন্য ২ শয্যা বিশিষ্ট কক্ষ ১৬০ টাকা।

৩। বেসরকারি ব্যক্তিবর্গ/কর্মকর্তা ১-৩ দিন অবস্থানের জন্য ২ শয্যা বিশিষ্ট কক্ষ ১৪০০ টাকা।

২. অর্থ বিভাগের ০২.১.১১ খ্রি: তারিখের প্রজ্ঞাপন নং ০৭.০০.০০০০.১৭৩.৩৪.০১১-২০০ অনুযায়ী ব্যয়বহুল শহর হিসাবে ঢাকা, নারায়নগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, গাজীপুর ও সিলেট গন্য হবে।

৩. পুন: নির্ধারিত এ ভাড়ার হার অবিলম্বে কার্যকর হবে।

(মো: ওয়াহিদুজ্জামান)

সিনিয়র সহকারী সচিব

ফোন: ৯৫১৪৪৮৯

সার্কিট হাউজের কক্ষের ভাড়া পুনঃনির্ধারণ ২০১২: ডাউনলোড

সর্বপ্রথম ১৯৫৪ সালে সার্কিট হাউস কটেজ নির্মাণ করা হয়  পরবর্তীতে ২৪ জানুয়ারি ২০০৫ খ্রিঃ ১১ মাঘ ১৪০৯ বঙ্গাব্দ  ভি ভি আই পি সার্কিট হাউসের ভিত্তি প্রস্তর স্থাপনের পর এবং ৩ সেপ্টেম্বর ২০০৮খ্রিঃ  ১৯ ভাদ্র ১৪১২ বঙ্গাব্দ তারিখে ভি ভি আই পি সার্কিট হাউজ এর শুভ উদ্বোধন করা হয়  সিলেট শহরের মাঝ দিয়ে প্রবাহিত সুরমা নদীর উত্তর তীরে বিখ্যাত ক্বীন ব্রীজের ডান পার্শ্বে সুন্দর ও মনোরম পরিবেশে ১৮৭ একর জায়গার উপর ২ টি সুরম্য ভবন নিয়ে সিলেট সার্কিট হাউজ অবস্থিত

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *