বাসা । অফিস কক্ষ । ডরমেটরী বরাদ্দ

Govt. Office Space Rent 2024 । অফিস ভাড়ার ক্ষেত্রে ১০% ব্যয় বৃদ্ধির ক্ষমতা অর্পন কি কার্যকর আছে?

প্রতি বর্গফুট স্পেসের নির্ধারিত ভাড়ার হারের অতিরিক্ত ১০% বৃদ্ধির আর্থিক ক্ষমতা সংশ্লিষ্ট দপ্তর/ সংস্থার নিয়ন্ত্রণকারী প্রশাসনিক মন্ত্রণালয়। এ সংক্রান্ত পরিপত্র নিম্নরূপ:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ

নং-০৭.১৫১.০০.০০০০.০০৬.০১.২০১৯ (অংশ-৯) তারিখ: ২২ ডিসেম্বর ২০১৯

পরিপত্র

সরকারি অফিসের জন্য বেসরকারি বাড়ি ভাড়ার ক্ষেত্রে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত হারের (প্রতি বর্গফুট) অতিরিক্ত ভাড়ার প্রস্তাব দ্রুত নিষ্পত্তিকরণ।

ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা, দেশের অন্যান্য বিভাগীয় শহর ও জেলা সদরের সরকারি অফিসের জন্য বেসরকারি মালিকানাধীন বাড়ি ভাড়ার হারের বিষয়ে গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক স্মারক নম্বর-২৫.০০.০০০০.০১৪.২২.০১৬.০০-৫১৪; তারিখ: ১২ নভেম্বর ২০১৮ খ্রিষ্টাব্দে জারীকৃত আদেশ অনুযায়ী প্রতি বর্গফুট স্পেসের নির্ধারিত ভাড়ার হারের অতিরিক্ত ১০% বৃদ্ধির আর্থিক ক্ষমতা সংশ্লিষ্ট দপ্তর/ সংস্থার নিয়ন্ত্রণকারী প্রশাসনিক মন্ত্রণালয়কে নির্দেশক্রমে অর্পণ করা হল।

স্বাক্ষরিত

(ফয়েট আহমেদ)

উপ সচিব

অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়

ফোন: ৯৫৭৬০৩৬

সরকারি অফিস ভাড়ার ক্ষেত্রে ১০% ব্যয় বৃদ্ধির ক্ষমতা সংশ্লিষ্ট দপ্তরকে অর্পনের পরিপত্র সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *