জিপিএফ অগ্রিম I গৃহ নির্মাণ ঋণ

GPF Final Payment- এর পূর্বে আনুতােষিক প্রদান না করার নির্দেশনা।

GPF Final Payment- এর আগে আনুতােষিক প্রদান করা হলে iBAS'” সিস্টেমে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা/কর্মচারীকে পেনশনার হিসাবে দেখাতে হয়, যার ফলে GPF Final Payment করার সময় iBAS” সিস্টেমে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা/কর্মচারীকে Employee- হিসাবে আর পাওয়া যায় না। এখন থেকে সরকারি কর্মকর্তা/কর্মচারীগণের GPF Final Payment- এর পূর্বে কোনক্রমেই আনুতোষিক প্রদান করা যাবে না মর্মে আদিষ্ট হয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়

হিসাব ভবন 

সেগুনবাগিচা, ঢাকা-১০০০।

www.cga gov.bd

নং-০৭.০৩.০০০০.০০৩.০৯.১৯৫(খন্ড-২).১৪.৪৬০ তারিখঃ ১৭/০১/২০২২ খ্রি

অফিস আদেশ

বিষয়ঃ GPF Final Payment- এর পূর্বে আনুতােষিক প্রদান না করা প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

২। সাম্প্রতিক কালে হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের অধীনস্ত বিভিন্ন হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের নিরীক্ষার আওতাধীন অফিসসমূহে কর্মরত কর্মকর্তা/কর্মচারীর GPF Final Payment- এর আগে আনুতােষিক প্রদানের ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। কোন কর্মকর্তা/কর্মচারীকে GPF Final Payment- এর জনা IBAS” সিস্টেমে Employeeহিসাবে থাকা বাধ্যতামূলক। অপরদিকে, সরকারি কর্মকর্তা/কর্মচারী অবসর গ্রহনের পর সরকারি আদেশ অনুযায়ী তার সর্বশেষ বেতনের উপর এককালীন বাবদ আনুতােষিক পেয়ে থাকেন। GPF Final Payment- এর আগে আনুতােষিক প্রদান করা হলে iBAS'” সিস্টেমে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা/কর্মচারীকে পেনশনার হিসাবে দেখাতে হয়, যার ফলে GPF Final Payment করার সময় iBAS” সিস্টেমে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা/কর্মচারীকে Employee- হিসাবে আর পাওয়া যায় না। এখন থেকে সরকারি কর্মকর্তা/কর্মচারীগণের GPF Final Payment- এর পূর্বে কোনক্রমেই আনুতোষিক প্রদান করা যাবে না মর্মে আদিষ্ট হয়ে নির্দেশনা প্রদান করা হলাে।

(কাজী কাইয়ুম হােসেন) 

উপ হিসাব মহানিয়ন্ত্রক (হিসাব-১)

ফোন:৪৯৩৪৯৮৪৪

GPF Final Payment- এর পূর্বে আনুতােষিক প্রদান না করার নির্দেশনা: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *