আইবাস++ । পে ফিক্সেশন । ই-ফাইলিং

Ibas++ Self Registration 2025। শিক্ষকদের Self Registration এর সমস্যা ও সমাধান।

চলতি মাস হতেই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মাসিক বেতন ভাতা ইএফটি’র মাধ্যমে হতে যাচ্ছে। তাই সকল শিক্ষকগণ এখন আইবাস++ এ তথ্য এন্ট্রি নিয়ে ব্যস্ত। এই সব তথ্য এন্ট্রি করতে গিয়ে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। এসব সমস্যা সমাধানে আইবাস++ কর্তৃপক্ষ তাদের কিছু সমস্যা সমাধানের জন্য আইবাস++ এ নোটিফিকেশন দিয়েছে। তা হুবহু নিচে তুলে ধরা হলো যা তথ্য এন্ট্রিকারীর কাজে আসবে।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তথ্য এন্ট্রির ক্ষেত্রে Entry User -দের Self Registration এর সমস্যা ও সমাধান:

1. Pay Fixation Database -এ কোন তথ্য না থাকলে, সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস হতে Pay Fixation সম্পন্ন করতে হবে ।

2. নির্দিষ্ট বিদ্যালয় অনুযায়ী Pay Fixation না করা হলে, সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করতে হবে ।

3. Pay Fixation Database -এ ১ম যোগদানের তারিখ না থাকলে তা সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস কর্তৃক সংশোধন করে নিতে হবে ।

4. গেজেটেড কর্মকর্তাদের (যাদের পূর্ব থেকেই iBAS++ System -এ User ID রয়েছে) Entry User হিসেবে কাজ করতে হলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট হেল্প ডেস্ক কর্মকর্তার নিকট ইমেইলে নাম, মোবাইল নম্বর ও অফিসের নাম প্রেরণ করতে হবে ।

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *