আইবাস++ । পে ফিক্সেশন । ই-ফাইলিং

iBAS++ পরিবর্ধন ও সংশোধন ব্যবস্থাপনা পদ্ধতি।

অর্থ বিভাগ কর্তৃক প্রণীত Integrated Budget and Accounting System (iBAS++) এর ফিচার/সুবিধা পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধনের জন্য প্রণীত পরিবর্তন ব্যবস্থাপনা পদ্ধতি (Change Request System) সম্পর্কে অবহিতকরণসহ iBAS++ এর যে কোন পরিবর্তনের প্রস্তাবনার ক্ষেত্রে চাহিদা ফরম (কপি সংযুক্ত) পূরণ প্রক্রিয়া অনুসরণ করার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

বাজেট অনুবিভাগ-১, বাজেট অধিশাখা-৩

www.mof.gov.bd

স্মারক নং-০৭.০০.০০০০.১০৩.১৮.০০৬.২০.৯৬৩; তারিখ: ২৯ নভেম্বর ২০২০

বিষয়: এসপিএফএমএস কর্মসূচী কার্যালয়ের স্মারক নং-০৭.০০.০০০০.০০০.৪৬.০৪৮.২০.১৬৮; তারিখ: ১২.১১.২০২০

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, অর্থ বিভাগের অধীন উন্নয়নকৃত Integrated Budget and Accounting System (iBAS++) এর নিরাপত্তা ব্যবস্থা ও এর বিভিন্ন মডিউল/মেন্যু উন্নয়ন করে বিশ্বমানের উন্নীত করার লক্ষ্যে ISO/IEC 27001 Information Security Management System (SMS) সনদ অর্জনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম হিসেবে পরিবর্তন ব্যবস্থাপনা পদ্ধতি (Change Management System) চালু করা হয়েছে। iBAS++ এর কোন ধরনের এন্ট্রি (Entry), প্রসেসিং (Processing) বা রিপোর্টিং (Reporting) -এ পরিবর্তন/পরিবর্ধন বা সংশোধনের প্রয়োজন হলে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক পরিবর্তন চাহিদা ফরম পূর্ণ করে BACS and iBAS++ স্কিম কর্তৃপক্ষের নিকট প্রেরণ করতে হবে। স্কিমের কারিগরি বিশেষজ্ঞ টিম বিভিন্ন মডিউলে এই পরিবর্তনের প্রভাব ও ফলাফল বিশ্লেষণ করে আনুষ্ঠানিকতা চেঞ্চ এ্যাডভাইজরি বোর্ড (Change Advisory Board)-কে অবহিত করবে। বোর্ড থেকে অনুমোদন প্রাপ্তির পর উন্নয়ন কাজ শুরু হবে এবং যথাযথ ও পর্যাপ্ত যাচাই-বাছাই (Testing) এরপর সরাসরি সিস্টেমে (Live Version) এটি উন্মুক্ত হবে। এক্ষেত্রে কোন সমস্যা হলে রোলব্যাক (Rollback)-এর ব্যবস্থাও সংশ্লিষ্ট কারিগরি টিম সম্পন্ন করবে।

২। বর্ণিত প্রেক্ষাপটে, অর্থ বিভাগ কর্তৃক প্রণীত Integrated Budget and Accounting System (iBAS++) এর ফিচার/সুবিধা পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধনের জন্য প্রণীত পরিবর্তন ব্যবস্থাপনা পদ্ধতি (Change Request System) সম্পর্কে অবহিতকরণসহ iBAS++ এর যে কোন পরিবর্তনের প্রস্তাবনার ক্ষেত্রে চাহিদা ফরম (কপি সংযুক্ত) পূরণ প্রক্রিয়া অনুসরণ করার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সংযুক্তি: বর্ণনামতে ১ পাতা।

 

(মোহাম্মদ আনিসুজ্জামান খান)

উপসচিব

৯৫৬৩১৮৬

 

iBAS++ এর ফিচার/সুবিধা পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধনের জন্য প্রণীত পরিবর্তন ব্যবস্থাপনা পদ্ধতি: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *