আইবাস++ । পে ফিক্সেশন । ই-ফাইলিং

Service Stage and Partial Bill Manual-2021

iBAS++ হতে সরকারী চাকুরীজীবিদের সেবা গ্রহণ সুবিধা এবং হিসাবরক্ষণ অফিসে যাওয়া-আসার ঝামেলা এড়ানোর লক্ষ্যে নিজের চাকুরী ও বেতন সংক্রান্ত সকল সেবা ঘরে বসেই যাতে নিশ্চিত করতে পারেন সে জন্যে Service Stage শিরোনামে নিম্নবর্ণিত নতুন অপশনগুলি iBAS++ সিস্টেমে সংযোজন করা হয়েছে।

কিন্তু iBAS++ সিস্টেম এর অধিকাংশ ব্যবহারকারীগণ এই অপশনগুলিতে প্রয়োজনীয় তথ্যাদি সঠিকভাবে এন্ট্রি করতে না পারায় এবং অপশন সমূহের সঠিক ব্যবহার ও প্রয়োগ না জানার কারণে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারী চাকুরীজীবি, সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিসসহ iBAS++ ব্যবহারকারীগণ যাতে সহজ ও সঠিক ভাবে Service Stage এর অপশনসমূহ কার্যকর ভাবে ব্যবহার করতে পারেন সে লক্ষ্যে সংশ্লিষ্ট মেন্যু ও সাব মেন্যুসহ নিম্নবর্ণিত পরিচিতি, এন্ট্রি ও ব্যবহার সম্পর্কে আলোকপাত করা হয়েছে।

কর্মকর্তা নিজে এন্ট্রি করবেন:

Self Entry of Officer: Attachment, PRL, Deputation, Lien (All Self)

Leave Entry (Self): Earned Leave, Leave not Due, Leave Without Pay, Extra ordinary Leave, Medical Leave, Maternity Leave, Special Disability Leave, Quarantine Leave, Hospital Leave, Leave of Vacation Department, Rest & Recration Leave.

সংশ্লিষ্ট হিসাবরক্সণ অফিস এন্ট্রি করবে: Suspension Entry.

বিস্তারিত ব্যবহার নির্দেশিকা (সংশ্লিষ্ট কর্মকর্তার জন্য)

iBAS++ সিস্টেমে প্রবেশ: আপনি অনলাইনে বেতন ভাতা বিল উত্তোলনকারী একজন কর্মকর্তা হয়ে থাকেন তবে নিশ্চয় iBAS++ সিস্টেমে প্রবেশের জন্য আপনার একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে। নিম্নে প্রদর্শিত iBAS++ এর ওপেনিং স্ক্রীনে আপনার ঐ ইউজার আইডি, পাসওয়ার্ড এবং কেপচা এন্ট্রি দিয়ে আপনি সিস্টেমে প্রবেশ করুন।

ম্যানুয়াল অনুসারে প্রয়োজনীয় তথ্যাদি আপডেট করার পর বিল সাবমিট বা টোকেন এন্ট্রির মাধ্যমে সংশ্লিষ্ট এমপ্লয়ীর কাঙ্কিত দাবীর বিল এন্ট্রি/সাবমিটের ব্যবস্থা করতে হবে।

 

Service Stage and Partial Bill Manul-2021: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *