বিকেকেবি তহবিলে আবেদন প্রেরণের সময়সীমা ২০২৩ । মৃত্যুর কত মাসের মধ্যে আবেদন প্রেরণ করতে হবে?
কর্মচারীর মৃত্যু বা অক্ষমতাহেতু অবসর গ্রহণের ৬ মাসের মধ্যে বিভাগীয় বা অফিস প্রধানের নিকট নির্ধারিত ফরমে আবেদন করতে হবে-কল্যাণ তহবিল আবেদন প্রেরণের সময়সীমা ২০২৩
উক্ত সময়ের মধ্যে আবেদন দাখিল করা না হলে উহার যুক্তিসংগত কারণ উল্লেখ করতে হবে এবং বিভাগীয় বা অফিস প্রধান কর্তৃক প্রতিস্বাক্ষরিত হতে হবে। বিভাগীয় বা অফিস প্রধান পূরণকৃত আবেদন ফরম ও অন্যান্য প্রয়োজনীয় সনদসমূহ প্রাপ্তির তারিখ হতে ৩০ দিনের মধ্যে অর্থ মঞ্জুরীর জন্য সুপারিশসহ বোর্ড বরাবর প্রেরণ করবেন।
- টিসিবি পন্যের কার্ড ২০২৬ । সুলভ মূল্যে পণ্য নিতে কত টাকা লাগে?
- এস্টাবলিশমেন্ট ম্যানুয়াল খন্ড-২ । সরকারি চাকরিতে বেতন ও সুযোগ-সুবিধার নতুন বিন্যাস সম্পর্কে জানুন
- এস্টাবলিশমেন্ট ম্যানুয়েল-১ । দক্ষ ও স্বচ্ছ জনপ্রশাসন নিশ্চিতে পথপ্রদর্শক হিসেবে কার্যকর?
- বাংলাদেশে কৃষক কার্ড ২০২৬ । ৯ উপজেলায় কৃষক কার্ড পাইলট প্রকল্প পহেলা বৈশাখের মধ্যে চালু হচ্ছে?
- মন্ত্রিসভার প্রথম বৈঠকে বড় সিদ্ধান্ত ২০২৬ । কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করবে সরকার?
কোন কর্মচারী সরকারী দায়িত্ব পালনের কারণে ব্যক্তিগতভাবে মামলায় জড়িয়ে পড়লে তৎপ্রেক্ষিতে আইনগত ও আর্থিক সহায়তা লাভের জন্য এতবিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় / বিভাগের সচিবের মাধ্যমে এবং উক্ত কর্মচারী কোন মন্ত্রণালয় / বিভাগের সচিব হওয়ার ক্ষেত্রে সংস্থাপন সচিবের মাধ্যমে আবেদন করতে হবে।
কল্যাণ অনুদান, যৌথবীমার এককালীন অনুদান ও দাফন অনুদান সেবা সম্পর্কিত তথ্য

সরকারি ও তালিকাভুক্ত স্বায়ত্বশাসিত সংস্থার কর্মরত/অক্ষম/অবসরপ্রাপ্ত/মৃত কর্মকর্তা-কর্মচারী এবং তাদেঁর পরিবারের সদস্যগণ
সেবা প্রাপ্তির ক্ষেত্রে যে শর্তগুলো পূরণ করতে হবে
“কল্যাণ-যৌথবীমা-দাফন” অনুদানের জন্য অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনের হার্ড কপিতে প্রয়োজনীয় কাগজপত্রাদি অফিস কর্তৃক প্রতিস্বাক্ষর করে সংযুক্ত করত প্রধান কার্যালয়ের জন্য মহাপরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, ১ম ১২ তলা সরকারি অফিস ভবন (১১তলা), সেগুনবাগিচা, ঢাকা এবং বিভাগীয় কার্যালয়ের জন্য বিভাগীয় পরিচালক বরাবরে একটি অগ্রায়ন পত্রের মাধ্যমে প্রেরণ করতে হয়। মৃত ব্যক্তির একাধিক স্ত্রী/একাধিক আবেদনকারী থাকলে প্রত্যেককে পৃথক আবেদনকারী হিসেবে আবেদন করতে হয়। ফরমের নির্ধারিত স্থানে কর্মকর্তা কর্মচারীর অফিস কর্তৃপক্ষের স্বাক্ষরসহ নামযুক্ত সিল প্রদান করতে হবে।



