জিপিএফ অগ্রিম I গৃহ নির্মাণ ঋণ

জিপিএফ স্লীপ এর যে সমস্যাগুলো একাউন্টস অফিস সমাধান করবে।

অনেক চাঁদাদাতার ২০১৮-১৯ এবং ২০১৯-২০ এর হিসাব বিবরনীতে নিম্নবর্নীত সমস্যাগুলি পরিলক্ষিত হয় ৷ কিন্তু সমস্যাগুলির সমাধানের জন্য Accounting মডিউলে অপশন দেয়া আছে যা Accounts office কর্তৃক সমাধান করতে পারবেন ৷

সমস্যা এবং সমাধান সমূহ :

১৷ সমস্যা : ২০১৮-১৯ এর প্রারম্ভিক জের ভূল এন্ট্রি ৷

সমাধান : যদি ২০১৮-১৯ এর হিসাবটি “অনুমোদন” হয়ে থাকে তাহলে প্রথমেই DCA মহোদয় কর্তৃক unapprove করতে হবে ৷ তারপর সংশ্লিষ্ট Accounts office এর অডিটর কর্তৃক OPENING BALANCE EDIT অপশনে সঠিক ব্যালেন্সটি edit করতে হবে ৷ এরপর সংশোধিত প্রত্যয়ন সিষ্টেমে upload করার পর অফিস প্রধান কর্তৃক পুনরায় ২০১৮-১৯ এর জিপিএফ বিবরনটি Approve করতে হবে ৷

২৷ সমস্যা : ২০১৮-১৯ এর সংশ্লিষ্ট চাঁদাদাতার মাসভিত্তিক জিপিএফ চাঁদা কর্তন এবং অগ্রিম কিস্তি কর্তন এর মধ্যে কোন কোন মাস বাদ পড়েছে ৷

সমাধান : যদি হিসাবটি “অনুমোদন” হয়ে থাকে তাহলে প্রথমেই DCA মহোদয় কর্তৃক unapprove করতে হবে ৷ তারপর সংশ্লিষ্ট Accounts office এর অডিটর কর্তৃক ম্যানুয়েল সংরক্ষিত লেজার ও ব্রডসিটের সাথে যাচাই করার পর যে মাসটির চাঁদা কর্তন বাদ পড়েছে তা GPF subscription history তে সেই মাসটির বাদ পড়া চাঁদা এন্ট্রি করতে হবে ৷ যদি অগ্রিম কিস্তির কর্তন বাদ হয়ে থাকে তাহলে Accounts officer কর্তৃক Edit sub ledger অপশনে তা এন্ট্রি করতে হবে ৷ কারন Edit sub ledger অপশনটি অডিটরের অাইডিতে নাই ৷ এই অপশনটি Accounts officer অাইডিতে ৷ তারপর অফিস প্রধান/ DAFO/UAO কর্তৃক পুনরায় ২০১৮-১৯ এর জিপিএফ বিবরনটি Approve করতে হবে ৷

৩৷ সমস্যা : ২০১৯-২০ এর সংশ্লিষ্ট চাঁদাদাতার মাসভিত্তিক জিপিএফ চাঁদা কর্তন এবং অগ্রিম কিস্তি কর্তন এর মধ্যে কোন কোন মাস বাদ পড়েছে ৷

সমাধান : ২০১৯-২০ এর হিসাবটি “অনুমোদন” হয়ে থাকলেও DCA মহোদয় কর্তৃক unapprove করার প্রয়োজন নাই ৷ অডিটর কর্তৃক ম্যানুয়েল সংরক্ষিত লেজার ও ব্রডসিটের সাথে যাচাই করার পর যে মাসটির চাঁদা কর্তন বাদ পড়েছে তা GPF subscription history তে সেই মাসটির বাদ পড়া চাঁদা এন্ট্রি করতে হবে ৷ যদি অগ্রিম কিস্তির কর্তন বাদ হয়ে থাকে তাহলে Accounts officer কর্তৃক Edit sub ledger অপশনে তা এন্ট্রি করতে হবে ৷ তখন স্বয়ংক্রীয়ভাবে ২০১৯-২০ এর হিসাবটি ঠিক হয়ে যাবে ৷

৪৷ সমস্যা : ২০১৮-১৯ এর জিপিএফ হিসাব বিবরনটির সমাপনী জের সঠিক দেখালেও ২০১৯-২০ এর প্রারম্ভিক জের সঠিক দেখাচ্ছে না ৷ কিন্তু ২০১৮-১৯ এবং ২০১৯-২০ এর হিসাব বিবরনটি ” অনুমোদিত” ৷

সমাধান : DCA মহোদয় কর্তৃক ২০১৮-১৯ এর জিপিএফ হিসাব বিবরনটিকে unapprove করে পুনরায় অফিস প্রধান/DAFO/UAO কর্তৃক Approve করলেই ২০১৮-১৯ এর সঠিক সমাপনী জেরটি ২০১৯-২০ এর প্রারম্ভিক জের হিসাবে Forward হয়ে যাবে ৷

৫ ৷ সমস্যা : ২০১৮-১৯ এর জিপিএফ হিসাব বিবরনটির প্রারম্ভিক জের “শূন্য” এবং হিসাব বিবরনটি অননুমোদিত এবং ২০১৯-২০ এর প্রারম্ভিক জের “শূন্য ” এবং হিসাব বিবরনটি ” অননুমোদিত” ৷

সমাধান : এ ধরনের হলে প্রথমে চাঁদাদাতার ২০১৮-১৯ এর প্রারম্ভিক জের iBAS ++ এর OPENING BALANCE ENTRY অপশনে অডিটর কর্তৃক এন্ট্রি করতে হবে ৷ নির্ধারিত ফরমেটে একটি প্রত্যয়ন প্রস্তুত পূর্বক অডিটর , সুপারিনটেনডেন্ট, জেলা/ উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা তথা অফিস প্রধান কর্তৃক স্বাক্ষর করতঃ প্রত্যয়নটি অডিটর কর্তৃক সিষ্টেমে upload করতে হবে ৷ তারপর ২০১৮-১৯ এর জের কে অফিস প্রধান/DAFO/UAO কর্তৃক Approve করলেই ২০১৮-১৯ এর সঠিক সমাপনী জেরটি ২০১৯-২০ এর প্রারম্ভিক জের হিসাবে Forward হয়ে যাবে ৷

৬৷ সমস্যা : ২০১৮-১৯ এর জিপিএফ হিসাব বিবরনটির সমাপনী জের সঠিক এবং ২০১৯-২০ এর প্রারম্ভিক জেরও সঠিক দেখাচ্ছে ৷ ২০১৮-১৯ হিসাব বিবরনটি ” অনুমোদিত” কিন্তু ২০১৯-২০ এর হিসাব বিবরনটি ” অননুমোদিত”

সমাধান : DCA মহোদয় কর্তৃক ২০১৮-১৯ এর জিপিএফ হিসাব বিবরনটিকে unapprove করে পুনরায় অফিস প্রধান/DAFO/UAO কর্তৃক Approve করলেই ২০১৮-১৯ এর সঠিক সমাপনী জেরটি ২০১৯-২০ এর প্রারম্ভিক জের হিসাবে Forward হয়ে যাবে ৷ তবে এর পূর্বে দেখতে হবে যে সিষ্টেমে প্রত্যয়ন upload করা আছে কিনা ৷ যদি না থাকে তবে প্রত্যয়ন upload করে Approve করতে হবে ৷

৭৷ সমস্যা : কোন কোন চাঁদাদাতার দুটি NID অর্থাৎ একটি জন্মসাল বাদে ১৩ সংখ্যার NID দিয়ে এবং আরেকটি জন্মসাল সহ ১৭ সংখ্যার NID দিয়ে বেতনভাতাদি দেয়ায় তার জিপিএফ কর্তনের তথ্য দুটি স্থানে রয়েছে ৷ একটি NID তে তথ্য না আপনার কারনে সংশ্লিষ্ট কর্মকর্তার জিপিএফ হিসাব বিবরনী সিষ্টেম থেকে প্রদান করা সম্ভবপর হচ্ছে না ৷

সমাধান : দুটি NID তে যদি বেতন ভাতাদি হয়ে থাকে তবে প্রথমে Accounts office কে দুটি NID এর তথ্য সমূহ রিপোর্ট থেকে দেখে নিশ্চিত হতে হবে ৷ তারপর সঠিক NID তে সকল তথ্য transfer করার জন্য দুটি NID কে merge করতে হবে ৷ NID merge করার optionটি Accounts officer এর অাইডি তে অাছে ৷ দুটি NID কে merge করা হলে দেখা যাবে যে জিপিএফ কর্তন সহ সকল তথ্য ১৭ সংখ্যার NID তে চলে এসেছে ৷ তারপর Accounts office অালোচ্য কর্মকর্তার ২০১৮-১৯ এর প্রারম্ভিক জের (যদি ইতিমধ্যে এন্ট্রি দেয়া না হয়ে থাকে) এন্ট্রি , ২০১৮-১৯ এর জের সংক্রান্ত একটি প্রত্যয়ন upload এবং Approve করলেই ২০১৮-১৯ এর হিসাব বিবরনটি প্রস্তুত হয়ে যাবে এবং ২০১৮-১৯ এর সমাপনী জের ২০১৯-২০ এর পারম্ভিক জের হিসাবে স্থানান্তর হয়ে যাবে ৷

পোস্টির কার্টেসি: Mostafizur Rahman

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *