জিপিএফ চাঁদা কর্তন স্থগিত করার নিয়ম । যে সময়ে চাঁদা কর্তন করা বা না করা ইচ্ছাধীন।
একজন সরকারি কর্মচারী ছুটিতে থাকা কালীন সময় বা নিজ বয়স ৫২ বছর পূর্ণ হলে জিপিএফ এ কর্তন করা তার একান্ত ইচ্ছাধীন এক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ বা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বাধ্য করতে পারবে না।
চাঁদা প্রদানের শর্তাবলী:
প্রতি মাসে চাঁদা প্রদান করতে হবে। ফরেন সার্ভিসে বদলী হলে বা প্রেষণে নিয়োজিত হলেও চাঁদা কর্তন করতে হবে। তবে সাময়িকভাবে বরখাস্ত কালে চাঁদা প্রদান করতে হবে না। সাময়িক বরখাস্তের পর পূর্নবহাল হলে সাময়িক বরখাস্তকালীন সময়, ছুটিকালীন সময় এবং বয়স ৫২ বৎসর পূর্ণ হলে চাঁদা প্রদান করা বা না করা ইচ্ছাধীন। (বিধি-৮ ও ১০, জিপিএফ বিধিমালা-১৯৭৯)
- সরকারি কর্মচারী হাসপাতালে অ্যাপয়েন্টমেন্টের নতুন সময়সূচি: ১৪ অক্টোবর থেকে সকাল ৭টায় খুলবে স্লট, নতুন নিবন্ধন ছাড়াই মিলবে চিকিৎসাসেবা
- জাতীয় বেতনস্কেল ২০২৬: ডিডিওর ফরওয়ার্ডের পর হিসাবরক্ষণ অফিসে চূড়ান্ত পে-ফিকেশন অনুমোদন শুরু, স্বাক্ষর নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন
- iBAS++ পে-ফিক্সেশনে ভুল তথ্য জমা হলে সংশোধন করবেন যেভাবে: জিওবি স্টাফ ও এসডিওর জন্য আলাদা নির্দেশনা
- আইবাস++-এর যাত্রা শুরু যেভাবে: ২০১৫ সালের পে-স্কেল, অনলাইন পে-ফিক্সেশন ও অগ্রণী হিসাবরক্ষণ কর্মকর্তাদের অবদানের স্মৃতিচারণ
- সরকারি কর্মচারীদের বেতন থেকে আয়কর কর্তন ২০২৬–২৭: মূল বেতন ২৮,৫৭২ টাকা হলেই কি কর কাটা বাধ্যতামূলক?
চাঁদা, অগ্রিমের কিস্তি ও সুদ জমাদান পদ্ধতি:
সরকারি হিসাব রকষণ অফিস ও বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস হতে বেতন গ্রহণ করার ক্ষেত্রে চাঁদা, অগ্রিমের কিস্তি ও উহার সুদ বেতন হতে কর্তনের মাধ্যমে জমা করতে হবে। ট্রেজারী চালানের মাধ্যমে জমা করা যাবে না। তবে প্রেষণে বা লিয়েনে কোন সংস্থায় কর্মরত থাকাকালে উহা ট্রেজারী চালানের মাধ্যমে জমা করা যাবে। (বিধি-১১, জিপিএফ বিধিমালা, ১৯৭৯, নং-সিএজি/আর আর ইউ/২৩৯/১৫৪১ তারিখ: ১-৮-২০০০ ইং)



