GPF Advance Refund Policy । জিপিএফ অগ্রিম উত্তোলনের কিস্তি কেন একবারে জমা দেওয়া যায় না?
যে সকল সরকারি কর্মকর্তা/ কর্মচারী সরকারি হিসাবরক্ষণ অফিসের মাধ্যমে বেতন পেয়ে থাকেন তাদের ক্ষেত্রে ভবিষ্য তহবিলের চাঁদা, অগ্রিমের কিস্তি ফেরত বা সুদ বাবদ কোন অর্থ ট্রেজারি চালানের মাধ্যমে জমা দেয়ার কোন সুবিধা বিধিতে না থাকায় ট্রেজারি চালানের মাধ্যমে ভবিষ্য তহবিলের কোন প্রকার অর্থ জমা করা হলে তা হিসাবরক্ষণ অফিস কর্তৃক সংশ্লিষ্ট কর্মকর্তা/ কর্মচারীর ভবিষ্য তহবিলের হিসাব অন্তর্ভুক্ত করা যাবে না। ট্রেজারি চালানের মাধ্যমে ভবিষ্য তহবিলে অগ্রিম ফেরত রহিতকরণ করা হয়েছে।
মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়
নং-সিএজি/আর,আর,ইউ/২৩৯/১৫৪১ তারিখ: ৩০-১২-২০০২ইং
পরিপত্র
বিষয়: ভবিষ্য তহবিলে টাকা দেয়া প্রসঙ্গে।
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, ভবিষ্য তহবিল জালিয়াতির ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। অভিজ্ঞতা থেকে দেখা যায় যে, অধিকাংশ ক্ষেত্রে বিধি বর্হিভূতভাবে ভূয়া ট্রেজারি চালানের মাধ্যমে ভবিষ্য তহবিল হিসাবে অর্থ জমা দেখিয়ে এ জালিয়াতি করা হয়।
দি জেলারেল প্রভিডেন্ট ফান্ড রুলস ১৯৭৯ এর ১১(১) বিধি অনুযায়ী সরকারি কর্মকর্তা/ কর্মচারীর বেতন সরকারি কোষাগার থেকে বা বিদেশে বাংলাদেশ দূতাবাস থেকে প্রাপ্ত হলে উক্ত বেতন থেকেই ভবিষ্য তহবিলের চাঁদা, অগ্রিমের কিস্তি ও সুদ আদায় করা হবে। উপরিক্ত বিধি লঙ্ঘন করে সরকারি হিসাবরক্ষণ অফিস তথা সরকারি কোষাগার থেকে বেতন প্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারীগণের মধ্যে ট্রেজারি চালানের মাধ্যমে ভবিষ্য তহবিলের চাঁদা, অগ্রিমের কিস্তি জমা করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এ প্রক্রিয়া অনুসরণের ফলে ভূয়া চালানের মাধ্যমে অনেক জালিয়াতি সংঘটিত হয়েছে।
- ঢাকার বাইরে বদলি হলেও সরকারি বাসা দখলে রাখলে দিতে হবে দ্বিগুণ ভাড়া, নতুন করে সতর্ক করল গৃহায়ন পরিদপ্তর
- আউটসোর্সিং কর্মচারীদের জন্য বড় অগ্রগতি, নতুন আইনে সেবা গ্রহণের প্রক্রিয়া নির্ধারণ করবে অর্থ বিভাগ
- iBAS++ এ পে-ফিক্সেশন বাতিল করার নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্রের পূর্ণাঙ্গ তালিকা 📄✅
- সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলেই বরাদ্দ বাতিল, ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- রিকশা ভাড়া ফেরত পেতে সরকারি কর্মচারীদের মানতে হবে ৩ শর্ত, ইচ্ছামতো ভাড়া দাবি করা যাবে না
অতএব, যে সকল সরকারি কর্মকর্তা/ কর্মচারী সরকারি হিসাবরক্ষণ অফিসের মাধ্যমে বেতন পেয়ে থাকেন তাদের ক্ষেত্রে ভবিষ্য তহবিলের চাঁদা, অগ্রিমের কিস্তি ফেরত বা সুদ বাবদ কোন অর্থ ট্রেজারি চালানের মাধ্যমে জমা দেয়ার কোন সুবিধা বিধিতে না থাকায় ট্রেজারি চালানের মাধ্যমে ভবিষ্য তহবিলের কোন প্রকার অর্থ জমা করা হলে তা হিসাবরক্ষণ অফিস কর্তৃক সংশ্লিষ্ট কর্মকর্তা/ কর্মচারীর ভবিষ্য তহবিলের হিসাব অন্তর্ভুক্ত করা যাবে না।
এমতাবস্থায়, সরকারি কর্মকর্তা/ কর্মচারীগণকে ভবিষ্য তহবিলে কোন চাঁদা ইত্যাদি ট্রেজারি চালানের মাধ্যমে জমা না করার পরামর্শ প্রদান করা যাচ্ছে।
তবে প্রেষণে বা লিয়েনে কোন সংস্থায় কর্মরত সরকারি কর্মকর্তা/ কর্মচারী কর্তৃক তাঁর সাধারণ ভবিষ্য তহবিলের চাঁদা, অগ্রিমের কিস্তি বা সুদের অর্থ দি জেনারেল প্রভিডেন্ট ফান্ড রুলস, ১৯৭৯-এর ১১ (১) বিধি অনুযায়ী ট্রেজারি চালানে জমা করা হলে তা গ্রহণযোগ্য হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা / কর্মচারীর ভবিষ্য তহবিলের হিসেবে অন্তর্ভুক্ত হবে।
(এ কে এম জসীম উদ্দিন)
অতি: উপ-মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (পদ্ধতি)
ট্রেজারি চালানের মাধ্যমে ভবিষ্য তহবিলে অগ্রিম ফেরত রহিতকরণ: ডাউনলোড
জিপিএফ অগ্রিম পরিশোধে সর্বোচ্চ ও সর্বনিম্ন কিস্তির পরিমান নির্ধারণ।



