চিকিৎসা । আর্থিক সহায়তা

কোন গ্রেড পর্যন্ত বীমা তহবিল + কল্যান তহবিল এ কর্তন করতে হবে?

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০৫/০৯/২০১৯ খ্রি: তারিখের ০৫.০০.০০০০.১২২.০০.০১৪.১৯.১৯১ নম্বর প্রজ্ঞাপন মোতাবেক গত ০১ লা জুলাই ২০১৯ খ্রি: তারিখ থেকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের চাঁদার হার পুন:নির্ধারণ করা হয়েছে।

০১। কল্যাণ তহবিলের মাসিক সর্বোচ্চ চাঁদা-মূল বেতনের সর্বোচ্চ ১%, কিন্তু সর্বোচ্চ ১৫০ (একশত পঞ্চাশ) টাকা।

০২। যৌথ বীমার মাসিক সর্বোচ্চ চাঁদা-মূল বেতনের সর্বোচ্চ ০.৭০%, কিন্তু সর্বোচ্চ ১০০ (একশত) টাকা।

০৩। মাসিক কল্যাণ ভাতা-২০০০/-

০৪। সাধারণ চিকিৎসা অনুদান সর্বোচ্চ-৪০,০০০/-

০৫। দাফন/অন্ত্যেষ্টিক্রিয়া বাবদ সহায়তা-১০,০০০/-

০৬। যৌথ বীমার এক কালীন অনুদান-২,০০,০০০/-

০৭। জটিল ও দূরারোগ্য ব্যাধির চিকিৎসা অনুদান-২,০০,০০০/-

প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন সচিব ফয়েজ আহম্মদ।

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিলে প্রদেয় “চাঁদা”, কল্যাণ তহবিল হতে প্রদেয় “অনুদান” ও কর্মচারীদের যৌথবীমা তহবিলে কর্মচারীদের প্রদেয় “প্রিমিয়াম” এর হার ও অন্যান্য অনুদানের পরিমাণ পুন:নির্ধারণ: ডাউনলোড

বর্তমানে এ প্রশ্নের সম্মুখীন হতে হয় যে, ১-২০ গ্রেডের মধ্যে কোন গ্রেড পর্যন্ত কল্যান তহবিল এর ১৫০ টাকা + বীমা তহবিলের ১০০ টাকা সহ মোট ২৫০ টাকা কর্তন করতে হবে?

এ প্রশ্নের সহজ উত্তর হচ্ছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড আইন, ২০১৮ (সংশোধিত) অনুসারে ১-১৩ নম্বর গ্রেডের সকল কর্মকর্তা/কর্মচারীদের ১৫০+১০০ = ২৫০ টাকা কর্তন করতে হবে।

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড আইন, ২০১৮ (সংশোধিত) দেখে নিতে পারেন: ডাউনলোড

প্রশ্নোত্তর পর্ব:

  • প্রশ্ন: যাদের মূল বেতন ৯৩০০ টাকা তারা কল্যাণ তহবিলে কত কাটাবে?
  • উত্তর: ৯৩ টাকা অর্থাৎ ১% অথবা ১৫০ টাকা যেটি কম।
  • প্রশ্ন: যাদের মূল বেতন ১৫০০০ টাকার উর্ধ্বে তারা টা কাটাবে?
  • উত্তর: ১৫০ টাকা।
author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।