জিপিএফ চূড়ান্ত উত্তোলনের প্রত্যয়ন পত্র প্রাপ্তির জন্য আবেদন পত্র।
সরকারি কর্মচারিদের অবসর উত্তর ছুটি মঞ্জুরের পর লাম্প গ্র্যান্ট উত্তোলনের পর জুন মাসের পর জিপিএফ এ কর্তন বন্ধ করে দিতে হয়।
সারসংক্ষেপ:
- জিপিএফ কর্তন বন্ধের পর চূড়ান্ত উত্তোলনের প্রয়োজন হয়্
- সেক্ষেত্রে প্রথমেই উপজেলা বরাবর যথাযথ কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হয়্
- প্রত্যয়ন পত্র প্রাপ্তির পর সদর দপ্তর বরাবর মঞ্জুরীর জন্য আবেদন করতে হয়।
এজি অফিস বরাবর আবেদনের নমুনাপত্র:
বরাবর,
উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা
সাভার, ঢাকা।
বিষয়:- জিপিএফ হিসাব নং-বেতার/রাজ/২১০ এ জমাকৃত সমূদয় অর্থ উত্তোলনের জন্য প্রত্যয়ন পত্রের আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, তথ্য মন্ত্রণালয়ের ০৬/১১/১৭ খ্রি: তারিখের ১৫.০০.০০০০.০২১.১৮. ৭৮৪.১২.৪৫২(৬) নং পত্র মোতাবেক আমার ০৬/১১/১৭ খ্রি: তারিখ থেকে ০৫/১১/১৮ খ্রি: তারিখ পর্যন্ত পূর্ণগড় বেতনে মোট ১ (এক) বছর অবসর উত্তর ছুটি মঞ্জুরী করা হয়েছে। প্রেক্ষিতে, আমার জিপিএফ হিসাব নং-বেতার/রাজ/২১০ এ জমাকৃত সমূদয় অর্থ চূড়ান্ত উত্তোলনের প্রত্যয়ন পত্রের জন্য আবেদন করছি।
- সন্তান কর্তৃক পিতা-মাতার ভরণ-পোষণ: আইন ও করণীয়
- মায়ের পঁচা লাশের ঘটনায় আলোচনায় যুগ্মসচিব সন্তান, দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ
- সরকারি চাকরির শ্রান্তি বিনোদন ছুটি ও ভাতা : ৩ বছর পূর্তির আগেই আবেদনের সঠিক নিয়ম
- নবম পে স্কেল নিয়ে উৎকণ্ঠা চরমে : বাজেটে কি থাকছে ৩৫ হাজার কোটি টাকার বরাদ্দ?
- ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে ব্যয় নিয়ন্ত্রণ: অর্থ বিভাগের পরিপত্রের ৪ নম্বর নির্দেশনা নিয়ে বিভ্রান্তি দূর
অতএব, মহোদয় অনুগ্রহপূর্বক আমার উপরোক্ত বিষয়ের আলোকে জিপিএফ হিসাব নং-বেতার/রাজ/২১০ এ জমাকৃত সমূদয় অর্থ চূড়ান্ত উত্তোলনের জন্য প্রত্যয়নপত্র প্রদান করে বাধিত করবেন।
বিনীত,
তারিখ:
(পেনশনারের নাম)
আঞ্চলিক প্রকৌশলী
(অবসর উত্তর ছুটি ভোগরত)
বাংলাদেশ বেতার, কবিরপুর, সাভার, ঢাকা।



