সার্ভিস রুলস । নীতি । পদ্ধতি । বিধি

সরকারী কর্মচারীদের বিদ্যমান প্রাধিকার পুন:নির্ধারণ-২০২০ এ নতুন যা থাকছে।

গত ১৫ মার্চ, ২০২০ খ্রি: তারিখের ০৫.০০.০০০০.১২২.০৬.০০১.১৬.৫৪ নং পরিপত্রের মাধ্যমে মন্ত্রণালয়/বিভাগ/ মাঠ প্রশাসন/ অধিদপ্তর/ দপ্তর/ পরিদপ্তরে কর্মরত কর্মচারীগণের অফিস আসবাব, অফিস সরঞ্জাম, স্টেশনারি, ক্রোকারিজ, সংবাদপত্র ও ম্যাগাজিন প্রাপ্যতার প্রাধিকার পুন: নির্ধারণ করেছে। এ জারির মাধ্যমে পূর্বের সকল আদেশসমূহ বাতিল করা হয়েছে।

নতুন যা কিছু থাকছে এ পরিপত্রে:

  • সচিব থেকে প্রশাসনিক কর্মকর্তা পর্যন্ত টেবিলের সাইজ ও ধরণ নির্ধারণ করা হয়েছে।
  • সিনিয়র সহকারী সচিব/সহকারী সচিবদের দুই সেল্ফ ও দুই দরজা বিশিষ্ট ইউটিলিটি টেবিল দেয়ার কথা বলা হয়েছে।
  • সচিব ও অতিরিক্ত সচিবদের সোফা ২ সেট করা হয়েছে।
  • বুক সেল্ফ ও স্টীলের ফাইল ক্যাবিনেটের পরিমান পরিবর্তন করা হয়েছে।
  • প্রশাসনিক কর্মকর্তাকে মাসে ১টি হ্যান্ড ওয়াস দেয়ার কথা বলা হয়েছে।
  • প্রশাসনিক কর্মকর্তাকে একটি ডেক্সটপ কম্পিউটার, স্ক্যানার, পেনড্রাইভ, প্রদানের কথা বলা হয়েছে।
  • প্রশাসনিক কর্মকর্তাকে ব্লাঙ্ক সিডি, ইন্টারনেট সংযোগ প্রদানের উল্লেখ রয়েছে।
  • ওয়াটার ফিল্টার, ৩টি ফুল প্লেট, ৩টি হাফ প্লেট, কাপ, পিরিচ ৩টি করে প্রদানের উল্লেখ রয়েছে।
  • টি-সেট, ফ্লাক্স, বৈদ্যুতিক কেটলি প্রদানের কথা উল্লেখ রয়েছে।
  • প্রশাসনিক ও ব্যক্তগত কর্মকর্তার রুপ ও দপ্তরে ব্যবহারের একটি ১টি করে এয়ারফ্রেসনার ও এরোসল মাসিক ভিত্তিতে প্রদানের কথা বলা হয়েছে।
  • সংবাদপত্র সিনিয়র সহকারী সচিব/ সহকারী সচিব পর্যন্ত প্রাপ্যতা দেখানো হয়েছে।

অর্থ বিভাগের সম্মতিক্রমে কর্মকর্তাগণের প্রাপ্যতার প্রাধিকারের এ আদেশ জারি করা হলো এবং অবিলম্বে কার্যকর হবে বলে ঘোষণা করা হয়েছে।

সরকারী কর্মচারীদের বিদ্যমান প্রাধিকার পুন:নির্ধারণ-২০২০ এ পরিপত্রটি সংগ্রহে রাখুন: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *