সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

নবম বেতন কমিশন গঠনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পত্র।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৩টি অগ্রীম ইনক্রিমেন্ট ও নবম বেতন কমিশন গঠনের লক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের পর এবার জনপ্রশাসন মন্ত্রণালয় হতেও একটি প্রস্তাব অর্থ বিভাগে প্রেরণ করা হয়েছে। আমাদের প্রত্যাশা আরও একটু বেড়ে গেল। এ সংক্রান্ত পত্রটি নিম্নে উপস্থাপন করা হলো।

গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকার
জনপ্রশাসন মন্ত্রণালয়
প্রশাসন-১ শাখা
www.mopa.gov.bd

নং-০৫.০০.০০০০.১১০.৯৯.০২৪.১৯.১৮৯৩ তারিখ: (১৫ পৌষ ১৪২৬)/(৩০ ডিসেম্বর ২০১৯)

বিষয়: সরকারি কর্মকর্তা/কর্মচারীদের ৩টি “বিশেষ ইনক্রিমেন্ট” ও “নবম বেতন কমিশন” গঠন।
সূত্র: বাসপ্রককস/২০১৯/০৩, তারিখ: ০৪.০৭.১৯

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৩টি “বিশেষ ইনক্রিমেন্ট” ও “নবম বেতন কমিশন” গঠন সংক্রান্ত আবেদনটি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশক্রমে এতদসংঙ্গে প্রেরণ করা হলো।

(মো: এনামূল হক)
উপ-সচিব
ফোন: ৯৪৪০২১৮
adminint@mopa.gov.bd

প্রতি,

সচিব
অর্থ বিভাগ
অর্থ মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

৩টি অগ্রীম ইনক্রিমেন্ট ও নবম বেতন কমিশন গঠনের ব্যাপারে এ পত্রটি প্রেরণে সবচেয়ে বেশি পরিশ্রম করছেন জনাব মো: এনামুল হক, সভাপতি, বাংলাদেশ সচিবালয় প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

৩টি অগ্রীম ইনক্রিমেন্ট ও নবম বেতন কমিশন গঠন সংক্রান্ত নতুন পত্রটির PDF কপি দেখে নিতে পারেন: ডাউনলোড

https://youtu.be/xInqfGEgEMA
৩টি অগ্রীম ইনক্রিমেন্ট ও নবম বেতন কমিশন

 

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *