জিপিএফ অগ্রিম I গৃহ নির্মাণ ঋণ

PRL কালীন সময়ে জমাকৃত অর্থের উপর কোনো সুদ প্রাপ্য হবেন না।

যদি কোন কর্মকর্তা/ কর্মচারি আংশিক মাসে অর্থাৎ কোন মাসের ০১ তারিখ ব্যতীত অন্য যে কোন তারিখে চূড়ান্ত অবসরে গমন করে তবে তিনি উক্ত মাসের বেতন বিল হতে জিপিএফ এর চাঁদা ও অগ্রিম এর কিস্তি কর্তন করতে পারবেন না।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

হিসাব মহনিয়ন্ত্রক এর কার্যালয়

হিসাব ভবন

সেগুনবাগিচা, ঢাকা-১০০০

নং-০৭.০৩.০০০০.০০৩.০৪.৪৪৩; তারিখ: ২৮/১০/২০২০

 

বিষয়: পিআরএল ভোগরত সরকারি কর্মকর্তা/কর্মচারীর বেতন বিল হতে সাধারণ ভবিষ্য তহবিলের চাঁদা কর্তন প্রসঙ্গে।

 

উপর্যুক্ত বিষয়ের প্রতি সদয় দৃষ্টি আকর্ষন করা যাচ্ছে।

২। পিআরএলকালীন জিপিএফ চাঁদা কত মাস পর্যন্ত কর্তন করা যাবে এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় হিসাবরক্ষণ অফিসসমূহে এতদবিষয়ে ভিন্নতা পরিলক্ষিত হয়। সে প্রেক্ষিতে পিআরএল কালীন জিপিএফ চাঁদা কর্তনের বিষয়ে এ কার্যালয় কর্তৃক প্রেরিতব্য প্রস্তাবের বিষয়ে অর্থ বিভাগের সদয় সিদ্ধান্তর পূর্বে অন্তবর্তীকালীন ব্যবস্থা হিসেবে নিম্নোক্ত ব্যবস্থা চালু থাকবে;

ক) একজন সরকারি কর্মকর্তা/ কর্মচারি পিআরএল কালীন পূর্ণসময় অর্থাৎ ১২ মাস পর্যন্ত বেতন বিল হতে জিপিএফ এর চাঁদা ও অগ্রিম এর কিস্তি কর্তন করতে পারবেন।

খ) কিন্তু যদি কোন কর্মকর্তা/ কর্মচারি আংশিক মাসে অর্থাৎ কোন মাসের ০১ তারিখ ব্যতীত অন্য যে কোন তারিখে চূড়ান্ত অবসরে গমন করে তবে তিনি উক্ত মাসের বেতন বিল হতে জিপিএফ এর চাঁদা ও অগ্রিম এর কিস্তি কর্তন করতে পারবেন না।

গ) পিআরএল কালীন সময়ে জমাকৃত জিপিএফ এর চাঁদা ও অগ্রিম এর কিস্তি কর্তনের উপর কোনো সুদ প্রাপ্য হবেন না।

ঘ) উল্লেখ্য, এ কার্যালয়ের স্মারক নং-০৭.০৩.০০০০.০০৩.৩৫.৪০৩.১৬(খন্ড-১).৭৬৫ তারিখ: ০৪/০৮/২০২০ খ্রি: এর মাধ্যমে ইস্যুকৃত কার্যবিবরণীর অনুচ্ছেদ -৪এ পিআরএলকালীন জিপিএফ এর চাঁদা কর্তৃনের বিষয়ে সিদ্ধান্ত বাতিল বলে গণ্য হবে।

 

৩। এমতাবস্থায় উপর্যুক্ত বিষয়ে আইবাস++ সিস্টেমে প্রয়োজনীয় ব্যবস্থা যুক্ত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

 

(মো: মামুন উল মান্নান)

অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (হিসাব ও পদ্ধতি)

ফোন: ৯৩৬০৮৫৯

 

পিআরএলকালীন সময়ে জমাকৃত জিপিএফ এর চাঁদা ও অগ্রিম এর কিস্তি কর্তনের উপর কোনো সুদ প্রাপ্য হবেন না: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *