ই-বুক I এস্টাব্লিশমেন্ট ম্যানুয়েল

সরকারি সংস্থাসমূহের নাম ও যোগাযোগের ঠিকানা ২০১৬

সরকারি কার্য সম্পাদন, নীতি প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের দাপ্তরিক যোযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সময়ের চাহিদার সঙ্গে সংগতি রেখে সরকারি সেবা জনগণের নিকট দ্রুত ও সহজে পৌছানোর লক্ষ্যে বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয় বৃদ্ধির জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

 জনপ্রশাসনের কেন্দ্রবিন্দু হিসেবে সরকারি সংস্থাসমূহের এই পারস্পারিক সমন্বয়, যোযোগ বৃদ্ধি ও তা সুসংহত করার ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় অগ্রণী ভূমিকা পালন করে থাকে। এরই অংশ হিসেবে মন্ত্রণালয়ের সংস্কার, গবেষণা ও আইন অনুবিভাগের পরিসংখ্যান ও গবেষণা কোষ বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ, অধিদপ্তর/পরিদপ্তর/অধস্তন দপ্তর এবং স্বায়ত্তশাসিত সংস্থা/ কর্পোরেশন-এর নাম ও যোগাযোগের ঠিকানা সংবলিত পুস্তিকা প্রকাশ করে আসছে।

এতে সকল মন্ত্রণালয়/বিভাগ ও এর ধীন অধিদপ্তর/পরিদপ্তর/অধস্তন অফিস এবং স্বায়ত্তশাসিত সংস্থা /কর্পোরেশন, বিভাগীয় ও জেলা প্রশাসনসহ বিদেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনসমূহের যোগাযোগের ঠিকানা (ফোন, ফ্যাক্স, ই-মেইল, ওয়েবসাইট) এবং দপ্তর প্রধানের পদনাম সংকলন করা হয়।

প্রশাসনকে অধিকতর গতিশীল এবং কার্যোপযোগী করার উদ্দেশ্যে বর্তমান সংস্করণে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত হালনাগাদ তথ্য পরিবেশন করা হয়েছে। প্রণীত পুস্তিকাটি দেশে ও বিদেশে দাপ্তরিক যোগাযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

সরকারি সংস্থাসমূহের নাম ও যোগাযোগের ঠিকানা ২০১৬: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *