সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

১৩-২০ গ্রেডের কর্মচারী কমিশনের মাধ্যমে নিয়োগের সুখবর পেতে যাচ্ছে!

বিভাগীয় ও জেলা পর্যায়ের অফিস সমূহের ১৩ হতে ২০ গ্রেডের কর্মচারী নিয়োগ কার্যক্রম কমিশনের আওতাভূক্ত করা হলে কোনো সমস্যার সৃষ্টি হবে কিনা, তার সম্ভাব্যতা যাচাই। এ সংক্রান্ত প্রজ্ঞাপন পূর্বে জারি হলেও পুনরায় গেজেট জারি করা হয়েছে।

 

বাংলাদেশ গেজেট, ০১ জুন, ২০২০

অতিরিক্ত সংখ্যা, কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত।

গত ১৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে বেতন গ্রেড ১৩-২০ পর্যন্ত পদে সরকারি কর্মচারী নিয়োগের কর্তৃপক্ষ ও পদ্ধতি নির্ধারণ সংক্রান্ত প্রস্তাবটি পরীক্ষা নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়ণের লক্ষ্যে নিম্নরূপ কমিটি গঠন করা হইল:

(ক) কমিটি গঠন:

১। অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় -আহবায়ক

২। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ন সচিব পর্যায়ের একজন কর্মকর্তা-সদস্য

৩। অর্থ বিভাগের যুগ্নসচিব পর্যায়ের একজন কর্মকর্তা -সদস্য

৪। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ন সচিব পর্যায়ের একজন কর্মকর্তা-সদস্য

৫। বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের যুগ্ন সচিব পর্যায়ের একজন কর্মকর্তা-সদস্য

৬। সওব্য অনুবিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্নসচিব পর্যায়ের একজন কর্মকর্তা-সদস্য

৭। যুগ্নসচিব (বিধি-১), জনপ্রশাসন মন্ত্রণালয়-সদস্য

৮। উপসচিব (বিধি-১), জনপ্রশাসন মন্ত্রণালয়-সদস্য সচিব

(খ) কমিটির কার্যপরিধি:

(১) বেতন গ্রেড ১৩-২০ পর্যন্ত পদে সরকারি কর্মচারী নিয়োগের কর্তৃপক্ষ ও পদ্ধতি নির্ধারণ।

(২) বেষ্টনী ( Umbrella) নিয়োগবিধি প্রণয়ন এর আইনগত ও প্রয়োগিক বিষয়সমূহ পরীক্ষা-নিরীক্ষা।

৩। বাৎসরিক ভিত্তিতে একটি সমন্বিত পরীক্ষা গ্রহণ ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের লক্ষ্যে পদভিত্তিক একটি পুল গঠনের বিষয়টির প্রয়োগিক সম্ভাব্যতা যাচাই-বাছাই।

(৪) বিভাগীয় ও জেলা পর্যায়ের অফিস সমূহের ১৩ হতে ২০ গ্রেডের কর্মচারী নিয়োগ কার্যক্রম কমিশনের আওতাভূক্ত করা হলে কোনো সমস্যার সৃষ্টি হবে কিনা, তার সম্ভাব্যতা যাচাই।

(২) কমিটি প্রয়োজনে যে কোনো সমস্য কো-অপ্ট করতে পারবে।

(৩) কমিটি আগামী ০৩ (তিন) মাসের মধ্যে সরকার নিকট প্রতিবেদন পেশ করবে।

মাহফুজা আকতার

উপসচিব

 

১৩-২০ গ্রেডের কর্মচারী কমিশনের মাধ্যমে নিয়োগের সুখবর পেতে যাচ্ছে: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

3 thoughts on “১৩-২০ গ্রেডের কর্মচারী কমিশনের মাধ্যমে নিয়োগের সুখবর পেতে যাচ্ছে!

  • সরকারি পাটকলের কর্মচারী গন আত্মীয়করণের মাধ্যমে চাকরীতে বহাল রাখার জন্য বিনীত অনুরোধ

  • নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *