প্রশিক্ষণ । সংযুক্তি । উচ্চশিক্ষা। প্রেষণ

অনলাইনে অভ্যন্তরীণ প্রশিক্ষণে বক্তা সম্মানী, প্রশিক্ষণ ভাতা ব্যয় হারের প্রাপ্যতা নির্ধারণ।

মন্ত্রণালয়/বিভাগ এবং অধীনস্ত অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তর কর্তৃক Zoom Platform /অনলাইনে বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণ (In house training) পরিচালনার ক্ষেত্রে অর্থ বিভাগের ২২/০৫/২০১৯ খ্রি: তারিখের ১১১ নং স্মারক অনুযায়ী সম্মানী ও ভাতা নিম্নরূপভাবে প্রদান করতে হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়

প্রবিধি-২ অধিশাখা

www.mof.gov.bd

নং-০৭.০০.০০০০.১৭২.৩৩.০০৫.১৩.১৯৪; তারিখ: ০৯ আগস্ট ২০২১

বিষয়: Zoom Platform /অনলাইনে বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণ (In House Training) আয়োজনের ক্ষেত্রে বক্তা সম্মানী, প্রশিক্ষণ ভাতা এবং অন্যান্য ব্যয় হারের প্রাপ্যতা নির্ধারণ।

উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, মন্ত্রণালয়/বিভাগ এবং অধীনস্ত অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তর কর্তৃক Zoom Platform /অনলাইনে বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণ (In house training) পরিচালনার ক্ষেত্রে অর্থ বিভাগের ২২/০৫/২০১৯ খ্রি: তারিখের ১১১ নং স্মারক অনুযায়ী সম্মানী ও ভাতা নিম্নরূপভাবে প্রদান করতে হবে:

ক) প্রশিক্ষকগণ ধার্যকৃত হারে সম্মানী প্রাপ্য হবেন;

খ) প্রশিক্ষণার্থীগণ ধার্যকৃত হারের অর্ধেক হারে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবেন;

গ) অপ্যায়ন বাবদ কোন ব্যয় করা যাবে না;

ঘ) কোর্স পরিচালক, কোর্স আহ্বায়ক এবং সাপোর্ট স্টাফগণ ধার্যকৃত হারের অর্ধেক হারে সম্মানী ভাতা প্রাপ্য হবেন; এবং

ঙ) অর্থ বিভাগের ২২/০৫/২০১৯ খ্রি: তারিখের ১১১ নং স্মারকের অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে।

(মো: নারগিস মুরশিদা)

উপসচিব

ফোন: ৯৫১৪৪৮৭

অনলাইনে অভ্যন্তরীণ প্রশিক্ষণে বক্তা সম্মানী, প্রশিক্ষণ ভাতা ব্যয় হারের প্রাপ্যতা নির্ধারণ: ডাউনলোড

প্রশিক্ষক সম্মানী, প্রশিক্ষণ ভাতা এবং অন্যান্য ব্যয় হার পুন: নির্ধারণ।

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *