ভ্রমণ ভাতা I অধিকাল ভাতা

অভ্যন্তরীণ বিমান ভ্রমনের ক্ষেত্রে আনুষাঙ্গিক খরচ ২০% নির্ধারণ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

প্রবিধি শাখা-২

নং-অম/অবি/প্রবি-২/টিএ/ডিএ-১৭/৮৫/৮৩(৫০০০) তাং- ২৮-১১-১৯৯৫ইং

বিষয়: প্রচলিত ভ্রমণ ভাতা নীতিমালা ও সংশ্লিষ্ট বিধি বিধান সংশোধন।

উল্লিখিত বিষয়ের সংশ্লিষ্ট অংশ সংক্রান্ত পূর্বের সকল আদেশ বাতিলপূর্বক, সরকার ভ্রমণ ভাতার ক্ষেত্রে সরকারী চাকুরেদের প্রচলিত নীতিমালায় ও সংশ্লিষ্ট বিধি-বিধানে এতদ্বারা নিম্নরূপ সংশোধনের সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে:

(ক) অভ্যন্তরীন বিমান ভ্রমনের ক্ষেত্রে আনুসংগিক খরচ (Incidental Charge) প্রচলিত একটি দৈনিক ভাতার পরিবর্তে রেলপথ/স্টীমারে ভ্রমনের ক্ষেত্রে তুলনা করে বিমান ভাড়ার ২০% নির্ধারণ করা হইল (শতকরা বিশ ভাগ)।

(খ) ভ্রমণ ভাতা বিলের সাথে বিমানের টিকেট সংযুক্তির বিধান রহিত করে রেলপথ/নৌপথ ও অন্যান্য মাধ্যমে ভ্রমণের ক্ষেত্রে প্রযোজ্য একই ধরনের নিয়ম অনুসরণের বিধান করা হইল।

(গ) বর্তমানে প্রচলিত অভ্যন্তরীণ ভ্রমণের ক্ষেত্রে দৈনিক ভাতার হার ২০% বৃদ্ধি করা হইল। (শতকরা বিশ ভাগ)।

এতদসংক্রান্ত সংশ্লিষ্ট নীতিমালা ও বিধিসমূহ সংশোধিত বিবেচিত হইবে। ইহা আদেশ জারীর তারিখ হইতে কার্যকরী হইবে।

(মোঃ আনোয়ার উদ্দিন)

উপ-সচিব (প্রবিধি)

প্রশ্নোত্তর পর্ব:

  • প্রশ্ন: তাহলে ভ্রমনের ক্ষেত্রে টিকিট দাখিল করতে হবে না?
  • উত্তর: না, কোন ভ্রমনের ক্ষেত্রেই নয়।

  • প্রশ্ন: বিমানের ক্ষেত্রে ভাড়ার ২০% কি বাবদ?
  • উত্তর: দৈনিক ভাতার পরিবর্তে আনুষাংগিক বাবদ।
author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।