আইবাস++ । পে ফিক্সেশন । ই-ফাইলিং

iBAS++ এ “ই-চাকরি বৃত্তান্ত” নিয়মিত সংরক্ষণের নির্দেশ।

মন্ত্রণালয়/ বিভাগ/ অধিদপ্তর/ পরিদপ্তর/ দপ্তর/ সংস্থাসমূহে কর্মচারীগণের ই-চাকরি বৃত্তান্ত ফরমেটে প্রশাসনিক কর্তৃপক্ষ সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদ করার বিধান করা হয়েছে। নন গেজেটেড কর্মচারীগণের জন্য সংযোজনী-৯ এবং গেজেটেড কর্মচারীগণের জন্য সংযোজনী-১০ অনুযায়ী ই-চাকরি বৃত্তান্ত সংরক্ষরণপূর্বক সংরক্ষিত তথ্যাবলি অর্থ বিভাগের IBAS++ এ নিয়মিতভাবে প্রেরণ করতে হবে। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

প্রবিধি অনুবিভাগ

প্রবিধি-১, অধিশাখা

www.mof.gov.bd

স্মারক নং-০৭.০০.০০০০.১৭১.১৩.০০২.১৮.২৯; তারিখ: ১৭ জুন ২০২০

বিষয়: “সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ, ২০২০” এর ২.০২ ও ২.০৩ নং অনুচ্ছেদ অনুযায়ী সরকারি কর্মচারীগণের ই-চাকরি বৃত্তান্ত নির্ধারিত ফরমেটে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে।

সূত্র: অর্থ বিভাগ, প্রবিধি-১ শাখার প্রজ্ঞাপন নং-০৭.০০.০০০০.১৭১.১৩.০০২.১৮.০৮; তারিখ: ০৬.০২.২০২০ খ্রি:

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, “সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০” এর ২.০২ ও ২.০৩ নং অনুচ্ছেদ মন্ত্রণালয়/ বিভাগ/ অধিদপ্তর/ পরিদপ্তর/ দপ্তর/ সংস্থাসমূহে কর্মচারীগণের ই-চাকরি বৃত্তান্ত ফরমেটে প্রশাসনিক কর্তৃপক্ষ সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদ করার বিধান করা হয়েছে। নন গেজেটেড কর্মচারীগণের জন্য সংযোজনী-৯ এবং গেজেটেড কর্মচারীগণের জন্য সংযোজনী-১০ অনুযায়ী ই-চাকরি বৃত্তান্ত সংরক্ষরণপূর্বক সংরক্ষিত তথ্যাবলি অর্থ বিভাগের IBAS++ এ নিয়মিতভাবে প্রেরণ করতে হবে। উল্লেখ্য, ই-চাকরি বৃত্তান্ত সংক্রান্ত সংযোজনী-৯ ও ১০ অর্থ বিভাগের ওয়েবসাইট হতে Download করেও ব্যবহার করা যাবে।

এমতাবস্থায়, “সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০” এর ২.০২ ও ২.০৩ নং অনুচ্ছেদ অনুযায়ী সরকারি কর্মচারীগণের ই-চাকরি বৃত্তান্ত নির্ধারিত ফরমেটে (সংযোজনী ৯ ও ১০) সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

 

(ড. নাছিমা আক্তার)

উপ-সচিব

ফোন: ৯৫৪০১৮১

 

“সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ, ২০২০” এর ২.০২ ও ২.০৩ নং অনুচ্ছেদ অনুযায়ী সরকারি কর্মচারীগণের ই-চাকরি বৃত্তান্ত নির্ধারিত ফরমেটে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত পত্র: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *