পেনশন । লাম্পগ্র্যান্ট I পিআরএল

উন্নয়ন প্রকল্প হতে রাজস্ব বাজেটে স্থানান্তরিতদের ১০০% পেনশন ও আনুতোষিক মঞ্জরের সিদ্ধান্ত।

উন্নয়ন প্রকল্প হতে রাজস্ব বাজটে স্থানান্তরিত পদের পদধারীদের নিয়মিতকরণ ও জ্যেষ্ঠতা নির্ধারণ বিধিমালা, ২০০৫ এর বিধান অনুসরণপূর্বক ৮০% এর পরিবর্তে ১০০% পেনশন ও আনুতোষিক পেনশন ও আনুতোষিক মঞ্জুরের সিধ্ধান্ত গৃহীত হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

বাংলাদেশ সচিবালয়, ঢাকা

পার-২ শাখা

www.mefwd.gov.bd

নম্বর: ৫৯.০০.০০০০.১১০.০৪.০০৩.১৭.৪৬০; তারিখ: ২১ সেপ্টেম্বর ২০২১

অফিস আদেশ

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে অনুষ্ঠিত বিগত ০৭.০৯.২০২১ খ্রি: তারিখের আন্ত: মন্ত্রণালয় (জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ) সভার সিদ্ধান্ত মোতাবেক পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন উন্নয়ন প্রকল্প হতে রাজস্ব খাত স্থানান্তরিত কর্মচারীদের পেনশন ও আনুতোষিক হতে ২০% কর্তৃন বন্ধ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক এসআরও হিসেবে ২০.০৬.২০০৫খ্রি: তারিখ জারিকৃত “উন্নয়ন প্রকল্প হতে রাজস্ব বাজটে স্থানান্তরিত পদের পদধারীদের নিয়মিতকরণ ও জ্যেষ্ঠতা নির্ধারণ বিধিমালা, ২০০৫” এর বিধান অনুসরণপূর্বক ৮০% এর পরিবর্তে ১০০% পেনশন ও আনুতোষিক পেনশন ও আনুতোষিক মঞ্জুরের সিধ্ধান্ত গৃহীত হ’ল।

০২। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে অনুষ্ঠিত বিগত ১৬.০৮.২০১৭ খ্রি: তারিখের সভার সিদ্ধান্ত মোতাবেক ০৮.১০.২০১৭ খ্রি: তারিখে জারিকৃত ৫৯.০০.০০০০.১০৪.০৮.০০৭.২০১৭.৪৩৯ নম্বর স্মারকের কার্যকারিতা এতদ্বারা বাতিল করা হ’ল।

০৩। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হ’ল।

(মোহাম্মদ মোহসীন উদ্দিন)

উপসচিব

ফোন: ০২-৯৫৪০৬৫৪

উন্নয়ন প্রকল্প হতে রাজস্ব বাজেটে স্থানান্তরিতদের ১০০% পেনশন ও আনুতোষিক মঞ্জরের সিদ্ধান্ত: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *