পেনশন । লাম্পগ্র্যান্ট I পিআরএল

Pension for 100% Surrender 2024 । ১০০% সমর্পণকারীর নিজ ও পারিবারিক পেনশনের আওতায় কি কি আর্থিক সুবিধা পায়?

প্রচলিত বিধানমতে সরকারি পেনশন স্কীমের আওতাধীন অবসরপ্রাপ্ত কর্মচারীগণ ও পারিবারিক পেনশনভোগীগণ মাসিক নীট পেনশনের সমপরিমাণ বছরে ২ (দুই)টি উৎসব ভাতা প্রাপ্য হয়ে থাকেন-

উৎসব ভাতা কি হারে পায়? নীট পেনশনের সমপরিমাণ বছরে ২ (দুই)টি উৎসব ভাতা প্রাপ্য হয়ে থাকেন। বকেয়া থাকলে প্রথম মাসের পেনশনের সাথেই উত্তোলন করতে পারবেন। সাধারণ পেনশনের ন্যায় চিকিৎসা ভাতা প্রাপ্য হউন। নীট পেনশনের 20% হারে নববর্ষ ভাতা প্রাপ্য হয়। অতিরিক্ত সুবিধা হিসাবে মৃত কর্মচারীর স্ত্রী কর্মচারী কল্যাণ বোর্ড হতে মৃত্যুর ১৫ বছর পর্যন্ত প্রতিমাসে ১,০০০ টাকা কল্যাণ ভাতা প্রাপ্য হবেন।

বিস্তারিত জানতে আদেশ দেখুন:

অর্থ মন্ত্রণালয়ের ০১-০২-২০১৬ খ্রি: তারিখের ০৭.০০.০০০০.১৭১.১৩.০১৩.১৩.০৮ নম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে প্রচলিত বিধানমতে সরকারি পেনশন স্কীমের আওতাধীন অবসরপ্রাপ্ত কর্মচারীগণ ও পারিবারিক পেনশনভোগীগণ মাসিক নীট পেনশনের সমপরিমাণ বছরে ২ (দুই)টি উৎসব ভাতা প্রাপ্যতার কথা বলা হয়েছে।

১০০% পেনশন সমর্পণকারীগণ ১০০% পেনশন সমর্পন না করলে যে পরিমাণ মাসিক নীট পেনশন প্রাপ্য হতেন উক্ত পরিমাণ অর্থ প্রতি বছরে দুইবার উৎসব ভাতা হিসাবে প্রাপ্যতা সম্পর্কে অর্থ বিভাগের ০৮/০৭/২০০৪ খ্রি: তারিখের অম/অবি/বিধি-১/চা:বি:-৩/২০০৪/১০২ সংখ্যক পরিপত্র, ২৪/০৬/২০০৮ খ্রি: তারিখের ০৭.০০.০০০০.১৭১.১৩.০১৩.১৩.১৪ সংখ্যক অফিস স্মারকে উল্লেখ রয়েছে।

২। বিষয়টি আরও স্পষ্টীকরণকল্পে উল্লেখ্য, ১০০% পেনশন সমর্পণকারীগণ ১০০% পেনশন সমর্পণ না করলে যে পরিমাণ মাসিক নীট পেনশন প্রাপ্য হতেন উক্ত পরিমাণ অর্থ ১০০% পেনশন সমর্পণকারীগণ এবং প্রচলিত বিধানমতে পারিবারিক পেনশন ভোগীগণ প্রতি বছরে দুইবার উৎসব ভাতা হিসেবে প্রাপ্য হবেন। কারও ক্ষেত্রে যদি এ ভাতা অনুত্তোলিত /বকেয়া থেকে তা হলে, প্রথম পরিপত্রে উল্লিখিত কার্যকারিতার তারিখ অর্থাৎ ০১-০৭-২০০৪ খ্রিথ তারিখ হতে পেনশনার/পারিবারিক পেনশনার উক্ত বকেয়া প্রাপ্য হবেন।

৩। ১০০% পেনশন সমর্পণকারীগণ এবং প্রচলিত বিধানমতে পারিবারিক পেনশনভোগীগণ সাধারণ পেনশনারদের ন্যায় নির্ধািরত হারে মাসিক চিকিৎসা ভাতা প্রাপ্য হবেন।

৪। এ সংক্রান্ত পূর্ববর্তী আদেশসমূহের ধারাবাহিকতায় জারীকৃত এ প্রজ্ঞাপণের কার্যকারিতা পুনরাদেশ না দেয়া পর্যন্ত বহাল থাকবে।

রাষ্ট্রপতির আদেশ ক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন যুগ্ন সচিব মো: শাহজাহান। 

মৃত চাকরিজীবীর স্ত্রীর পারিবারিক পেনশনের আওতায় ১০০% সমর্পনকারী পেনশন প্রাপ্যতার প্রজ্ঞাপনের JPG কপি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *