পেনশন । লাম্পগ্র্যান্ট I পিআরএল

Govt. Pension Reset । পারিবারিক পেনশনের ক্ষেত্রে পেনশন পুন:স্থাপনের সুযোগ রাখা হয়নি

১০০% সমর্পণকারী জীবিত পেনশন ধারীদের পেনশন পুন:স্থাপিত হওয়ার পর অনেক পারিবারিক পেনশন ভোগী আশায় বুক বেধে ছিলেন যে, সরকার হয়ত ১০০% পেনশন সমর্পণকারী পারিবারিক পেনশনারদেরও উক্ত সুবিধার আওতায় আনবেন। নিম্নেোক্ত আদেশ জারির ফলে উক্ত আশা বা আকাঙ্খা নিপতিত হইল।  অর্থাৎ পেনশন পুন:স্থাপন করে মারা গেলে কেবলমাত্র ঐ পরিবারই পুন:স্থাপিত পেনশন পাবেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

প্রবিধি অনুবিভাগ

প্রবিধি-১ অধিশাখা।

www.mof.gov.bd

স্মারক নং: ০৭.০০.০০০০.১৭১.১৩.০২৪.১৩.২০  তারিখ: ১১ মার্চ ২০২০ খ্রি:

বিষয়: শতভাগ পেনশন সমর্পণকারী অবসরপ্রাপ্ত কর্মচারী অবসরগ্রহণের ১৫ বছর পূর্তিতে পেনশন পুন:স্থাপন সুবিধা ব্যতীত মৃত্যুবরণ করলে তার জীবিতকালীন পুন:স্থাপন সুবিধাসহ পেনশন প্রাপ্যতা এবং তাঁর মৃত্যুর পর পুন:স্থাপিত পারিবারিক পেনশন প্রাপ্যতার বিষয়ে মতামত। 

সূত্র: হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের স্মারক নং-০৭.০৩.০০.০০০০.০১০.০৮.৮৩৯.১৮.১০৬০; তারিখ: ১৮-১২-২০১৯ খ্রি:

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, অর্থ বিভাগ কর্তৃক ০৮.১০.২০১৮ খ্রি: তারিখের ১১৮ নং স্মারকে জারীকৃত প্রজ্ঞাপন ও ২৮.১০.২০১৯ খ্রি: তারিখের ৯৭ ন স্মারকে জারীকৃত পত্রে শতভাগ পেনশন সমর্পণকারী সরকারী কর্মচারীগণের অবসরগ্রহণের ১৫ বছর সময় অতিক্রান্তের পর তাদের পেনশন পুন:স্থাপন এবং কেবলমাত্র পুন:স্থাপিত পেনশন সুবিধাভোগীদের মৃত্যুর পর তাদের বিধবা স্ত্রী / বিপত্নীক স্বামী ও প্রতিবন্ধী সন্তান (যদি থাকে) পুন:স্থাপিত পেনশন সুবিধা প্রদানের বিষয়টি অত্যন্ত সুষ্পষ্ট হওয়ায় উক্ত প্রজ্ঞাপন ও পত্রে উল্লিখিত সুবিধাদি ব্যতীত অন্য কোন সুবিধা বিবেচ্য নয়।

(ড. নাছিমা আক্তার)

উপসচিব

ফো: ৯৫৪০১৮১

শতভাগ পেনশন সমর্পণকারী অবসরপ্রাপ্ত কর্মচারী অবসরগ্রহণের ১৫ বছর পূর্তিতে পেনশন পুন:স্থাপন সুবিধা ব্যতীত মৃত্যুবরণ করলে তার জীবিতকালীন পুন:স্থাপন সুবিধাসহ পেনশন প্রাপ্যতা এবং তাঁর মৃত্যুর পর পুন:স্থাপিত পারিবারিক পেনশন প্রাপ্যতার বিষয়ে মতামত সংক্রান্ত আদেশ: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *