পেনশন । লাম্পগ্র্যান্ট I পিআরএল

Pension Rules 2009 । ৮ম পে স্কেলের পূর্বে পেনশন ও আনুতোষিক গণনার নিয়ম কি ছিল?

“আনুতোষিক স্কীম” -এর আওতাভূক্ত একজন কর্মকর্তা/ কর্মচারী আনুতোষিকযোগ্য চাকুরিকাল পূর্ণ করে অবসরে যাওয়ার পর তার সর্বশেষ আহরিত পূর্ণ মূল বেতনের ভিত্তিতে আনুতোষিক গণনাযোগ্য হয়। এক্ষেত্রে প্রতি বছর চাকুরীর জন্য ২ (দুই) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ সমগ্র চাকুরীর বছরের সাথে গুন করে অর্থাৎ সর্বশেষ আহরিত মূল মাসিক মূল বেতন*মোট চাকুরীর বছর*২ টাকা এককালীন আনুতোষিক হিসেবে নির্ধারণ করা হয়ে থাকে”-Pension Rules 2009  

পেনশন স্কীম ও আনুতোষিক স্কীম এর আওতাভূক্ত কর্মকর্তা/ কর্মচারীদের পেনশন ও আনুতোষিক নির্ধারণ/গণনার পদ্ধতি সংক্রান্তে অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-১ শাখার অফিস স্মারক নং ০৭. ০০. ০০০০ .১৭১. ১৩. ০০১.১২.১১২, তারিখ: ১৭ সেপ্টেম্বর, ২০১২ দ্বারা নিম্নরূপ নির্দেশনা জারি করা হয়:

বিষয়: পেনশন স্কীম ও আনুতোষিক এর আওতাভূক্ত কর্মকর্তা/ কর্মচারীদের পেনশন ও আনুতোষিক নির্ধারণ/গণনার (Calculation) পদ্ধতি সংক্রান্ত।

উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, প্রজাতন্ত্রের কর্মকর্তা/ কর্মচারীদের চাকুরী শেষে অবসরকালীন আর্থিক সুবিধাদির ক্ষেত্রে “পেনশন স্কীম” ও “আনুতোষিক” স্কীম চালু রয়েছে। পেনশন স্কীমের আওতাভূক্ত কর্মকর্তা/ কর্মচারীগণের জন্য সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) প্রথা এবং আনুতোষিক স্কীমের আওতাভূক্ত কর্মকর্তা/ কর্মচারীগণের জন্য প্রদেয় ভবিষ্য তহবিল (সিপিএফ) প্রথা প্রযোজ্য।

০২। জিপিএফ-এর আওতাভূক্ত কর্মকর্তা/ কর্মচারীদেরকে The General Providend Fund Rules, 1979 The Contributory Providend Fund Rules, 1979 অনুযায়ী স্ব-স্ব নামের বিপরীতে খোলা সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) হিসাবে প্রতিমাসে চাঁদা জমা প্রদান করতে হয়। পক্ষান্তরে সিপিএফ-এর আওতাভূক্ত কর্মকর্তা/কর্মচারীদেরকে The Contributory Provident Fund Rules, 1979 অনুযায়ী স্ব-স্ব নামের বিপরীতে খোলা প্রদেয় ভবিষ্য তহবিল (সিপিএফ) হিসাবে প্রতিমাসে চাঁদা জমা প্রদান করতে হয় এবং নিয়োগকারী কর্তৃপক্ষ চাঁদা দাতার মূল বেতনের ৮.৩৩% অর্থ উক্ত হিসাবে জমা প্রদান করে। বর্ণিতভাবে চাঁদা স্ব-স্ব জিপিএফ এবং সিপিএফ হিসাবে জমাকৃত টাকার উপর উপরোল্লিখিত বিধিমালা অনুযায়ী সরকার প্রতি অর্থ বছরের জন্য নির্ধারিত হারে সুদ/ইনক্রিমেন্ট প্রদান করে থাকে।

০৩। “পেনশন স্কীম” -এর আওতাভূক্ত কর্মকর্তা/ কর্মচারীগণ চাকুরী শেষে “পেনশন” এবং “আনুতোষিক”-এর আওতাভূক্ত কর্মচারীগণ চাকুরী শেষে এককালীন, “আনুতোষিক” পেয়ে থাকেন। উভয় স্কীম ভিন্ন হওয়ায় পেনশন ও আনুতোষিক গণনার নিয়ম ও পদ্ধতি সম্পূর্ণ আলাদা। পেনশন স্কীমের আওতাভূক্ত কর্মকর্তা/ কর্মচারীদের ক্ষেত্রে অর্থ বিভাগের ০৫-০৭-১৯৭৯ খ্রি: তারিখের অম/বিধি-১/৩পি-২৮/৮৫/৬২ নম্বর এবং ০৪-১১-১৯৮৯ খ্রি: তারিখের অম(বিধি-১) তপি-২৮/৮৫/১০৬ নম্বর স্মারক অনুযায়ী পেনশন ও আনুতোষিক গণনার পদ্ধতি নির্ধারিত করা হয়েছে। অন্য দিকে, “আনুতোষিক স্কীম”-এর আওতাভূক্ত কর্মকর্তা/ কর্মচারীদের ক্ষেত্রে অর্থ বিভাগের ২৭/০৩/১৯৯০ খ্রি: পেনশন স্কীম ও আনুতোষিক এর আওতাভূক্ত কর্মচারীদের গণনার পদ্ধতি ২০১২ তারিখের অম/অবি/স্বাশপ্র/শা-১/৭১১/৮৯/৪৬(১০০) নং স্মারক অনুযায়ী আনুতোষিক গণনার পদ্ধতি নির্ধারণ করা হয়েছে।

০৪। বর্তমানে প্রচলিত নিয়ম অনুযায়ী “পেনশন স্কীম” এর আওতাভূক্ত কোন বেসামরিক কর্মকর্তা/ কর্মচারী ২৫ বছর বা তদুর্ধ্ব পেনশনযোগ্য চাকুরীকাল পূর্ণ করে অবসরে গমনের পর তা সর্বশেষ আহরিত মূলবেতনের ৮০% টাকা পেনশন হিসেবে প্রাপ্য। পেনশনযোগ্য চাকুরীকাল ২০ বছর বা তদুর্ধ্ব হলে উক্ত % টাকার ৫০% টাকার প্রতি টাকার জন্য ২০০ টাকা হারে এককালীন আনুতোষিক হিসেবে এবং অবশিষ্ট ৫০% টাকা মাসিক পেনশন হিসেবে প্রদেয়। তবে, কোন কর্মকর্তা/কর্মচারী অবশিষ্ট ৫০% টাকা মাসিক পেনশন হিসেবে না নিলে তিনি প্রতি ১ টাকার জন্য ১০০ টাকা হারে আনুতোষিক হিসেবে গ্রহণ করতে পারেন।

০৫। “আনুতোষিক স্কীম” -এর আওতাভূক্ত একজন কর্মকর্তা/ কর্মচারী আনুতোষিকযোগ্য চাকুরিকাল পূর্ণ করে অবসরে যাওয়ার পর তার সর্বশেষ আহরিত পূর্ণ মূল বেতনের ভিত্তিতে আনুতোষিক গণনাযোগ্য হয়। এক্ষেত্রে প্রতি বছর চাকুরীর জন্য ২ (দুই) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ সমগ্র চাকুরীর বছরের সাথে গুন করে অর্থাৎ সর্বশেষ আহরিত মূল মাসিক মূল বেতন*মোট চাকুরীর বছর*২ টাকা এককালীন আনুতোষিক হিসেবে নির্ধারণ করা হয়ে থাকে।”

পেনশন স্কীম ও আনুতোষিক এর আওতাভূক্ত কর্মচারীদের পেনশন ও আনুতোষিক নির্ধারণ/গণনার পদ্ধতি ২০১২: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *