পেনশন । লাম্পগ্র্যান্ট I পিআরএল

যে কারণে বন্ধ হতে কর্মচারীর চলমান পেনশন।

ভবিষ্যত ভাল আচরণ পেনশন মঞ্জুরির একটি অর্ন্তনির্হিত শর্ত। কোনো পেনশনার গুরুতর অপরাধের জন্য দন্ডিত হইলে বা কোনো গুরুতর অসদাচরণের দোষে দোষী হইলে তাঁহার পেনশনের সম্পূর্ণ অংশ বা অংশ বিশেষ স্থগিতকরণের বা প্রত্যাহারের ক্ষমতা সরকার সংরক্ষণ করেন এবং এইক্ষেত্রে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত।

তবে তাঁহার আচরণ সম্পর্কে লিখিত বা মৌখিক ভাবে ব্যাখ্যা প্রদানের সুযোগ না দিয়া এই ক্ষমতা প্রয়োগ করা যাইবে না। বিএসআর, পার্ট-১ এর বিধি ২৪৬।

অসদাচরণ, অদক্ষতা বা দেউলিয়া হওয়ার কারণে চাকরি হইতে বরখাস্ত বা অপসারিত হইলে পেনশন পাইবেন না। তবে বিশেষ বিবেচনায় কাঙ্খিত হইলে অনুকম্পা ভাতা মঞ্জুর করা যাইতে পারে। এই ভাতার পরিমাণ কোনোক্রমেই মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে অবসরগ্রহণ করিলে যে পরিমাণ পেনশন পাইতে, উহার ২/৩ অংশের অধিক হইবে না। বিএসআর , পার্ট-১, এর বিধি-২৪৯

উপরোক্ত তথ্যগুলো পেনশন প্রাপ্তির যোগ্যতা, শর্ত ও নিয়মাবলীর অন্তর্ভুক্ত।

বিস্তারিত জানতে পেনশন বিধিমালা দেখুন: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *