পে-স্কেল I গেজেট । প্রজ্ঞাপন । পরিপত্র

উপজেলা পরিষদ ড্রাইভার বদলি ২০২৫ । উপজেলা পরিষদের গাড়ি চালকগণের বদলীর নিয়ম কি?

গাড়িচালকগণের শুধুমাত্র পারস্পারিক বদলী সংক্রান্ত আবেদনের ক্ষেত্রে জেলা প্রশাসকগণ স্বীয় অধিক্ষেত্রভূক্ত উপজেলা পরিষদসমূহে এবং আন্ত:জেলা বদলীর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন-উপজেলা পরিষদ ড্রাইভার বদলি ২০২৫

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

স্থানীয় সরকার বিভাগ

(উপজেলা-১ শাখা)

www.lgd.gov.bd

নং-৪৬.০০.০০০০.০৪৬.০১৯.০০১.২০১২.৬৭৩; তারিখ: ০৭ সেপ্টেম্বর, ২০২০

পরিপত্র

বিষয়: উপজেলা পরিষদের রাজস্ব খাতে নিয়োজিত গাড়ি চালকগণের বদলী।

উপজেলা পরিষদ কর্তৃক নিয়োগপ্রাপ্ত ও কর্মরত গাড়িচালকগণের শুধুমাত্র পারস্পারিক বদলী সংক্রান্ত আবেদনের ক্ষেত্রে জেলা প্রশাসকগণ স্বীয় অধিক্ষেত্রভূক্ত উপজেলা পরিষদসমূহে এবং আন্ত:জেলা বদলীর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

২। আন্ত:বিভাগ বদলীর ক্ষেত্রে স্থানীয় সরকার বিভাগ পদক্ষেপ গ্রহণ করবে।

৩। সরকার প্রয়োজন মনে করলে জনস্বার্থে উপজেলা পরিষদে কর্মরত যে কোন গাড়িচালককে দেশের যে কোন উপজেলা পরিষদে বদলী করতে পারবে।

৪। এ সংক্রান্ত গত ০৮ মার্চ ২০১৬ তারিখের ৩৩৬ নং পরিপত্রটি এতদ্বারা বাতিল করা হলো।

৫। এ আদেশ জনস্বার্থে জারি করা হলো এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

(নুমেরী জামান)

উপসচিব

ফোন: ৯৫৬২২৪৭

উপজেলা পরিষদের রাজস্ব খাতে নিয়োজিত গাড়ি চালকগণের বদলী সংক্রান্ত পরিপত্র: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *