পেনশন । লাম্পগ্র্যান্ট I পিআরএল

পারিবারিক পেনশন পুন:স্থাপন ২০১৯ । পেনশন পুন:স্থাপনকারীর পরিবার পূর্ণ পেনশন পাবে

পেনশন সমর্পণকারীর পেনশন ১৫ বছর পূর্তিতে পুন: স্থাপন করা হয়। যেসকল কর্মচারীর পেনশন ১৫ বছর পর পুন:স্থাপিত হয়েছে কেবল সেসকল পরিবারই পেনশন পেতে থাকবে- পারিবারিক পেনশন পুন:স্থাপন ২০১৯

শতভাগ পেনশন সমর্পণকারী প্রজাতন্ত্রের অবসরপ্রাপ্ত কর্মচারীর পেনশন পুনঃস্থাপনের পর মৃত্যু হলে তার বিধবা স্ত্রী/বিপত্নীক স্বামী ও প্রতিবন্ধী সন্তানের (যদি থাকে) পুনঃস্থাপিত পেনশন সুবিধা প্রাপ্যতা প্রসঙ্গে গত ২৮/১০/২০১৯ খ্রি: তারিখে আদেশ জারি করা হয়েছে। আদেশটি নিম্নরুপ:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

প্রবিধি অনুবিভাগ

প্রবিধি-১ অধিশাখা।

www.mof.gov.bd

স্মারক নং-০৭.০০.০০০০.১৭১.১৩.০০৬.১৬-৯৭ তারিখ: ২৮/১০/২০১৯

বিষয়: শতভাগ পেনশন সমর্পণকারী প্রজাতন্ত্রের অবসরপ্রাপ্ত কর্মচারীর মাসিক পেনশন পুন:স্থাপনের সুবিধা ভোগরত অবস্থায় মৃত্যুবরণ করলে তার বিধবা স্ত্রী/বিপত্নীক স্বামী ও প্রতিবন্ধী সন্তানের (যদি থাকে) পুন:স্থাপিত পেনশন, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা প্রাপ্যতা সংক্রান্ত।

সূত্র: হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের স্মারক নং-০৭.০৩.০০০০.০১০.০৮.৮৩৯.১৮.৯৫৭, তারিখ: ২৬-০৬-২০১৯ খ্রি:

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, অর্থ বিভাগের ০৮-১০-২০১৮ তারিখের ০৭.০০.০০০০.১৭১.১৩.০১৩.১৪.১১৮ নং প্রজ্ঞাপন মোতাবেক শতভাগ পেনশন সমর্পনকারী প্রজাতন্ত্রের অবসরপ্রাপ্ত কর্মচারীর পেনশন পুন:স্থাপিত হয়ে থাকলে তার মৃত্যুর পর তার স্ত্রী/বিপত্নীক স্বামী ও প্রতিবন্ধী সন্তান (যদি থাকে) পুন:স্থাপিত পেনশন সুবিধা প্রাপ্য হবেন। এছাড়া তাদের চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা প্রাপ্যতার বিষয়ে অর্থ বিভাগের ০৩-০৮-২০১৭ তারিখের ০৭.০০.০০০০.১৭১.১৩.০১৩.১৩.৭৪ নং প্রজ্ঞাপন অনুসরণীয় হবে।

স্বাক্ষরিত/-

(আছমা আরা বেগম)

উপসচিব

ফোন: ৯৫৪০১৮১

হিসাব মহানিয়ন্ত্রক

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়

সেগুনবাগিচা, ঢাকা।

শতভাগ পেনশন সমর্পণকারী প্রজাতন্ত্রের অবসরপ্রাপ্ত কর্মচারীর পেনশন পুনঃস্থাপনের পর মৃত্যু হলে তার বিধবা স্ত্রী/বিপত্নীক স্বামী ও প্রতিবন্ধী সন্তানের (যদি থাকে) পুনঃস্থাপিত পেনশন সুবিধা প্রাপ্যতা আদেশ PDF সংগ্রহ করুন: ডাউনলোড

প্রশ্নোত্তর পর্ব:

  • প্রশ্ন: পুন:পেনশন স্থাপন কারী মারা গেলে তার পরিবার এখন থেকে মৃত পুন: পেনশনারের হারে মাসিক পেনশন পাবে?
  • উত্তর: হ্যাঁ পাবে। প্রতিন্ধী সন্তান বা সুস্থ্য সন্তানও পাবে।
  • প্রশ্ন: যারা পূর্বেই মারা গেছেন ১০০% পেনশন সমর্পণ করে তার পরিবারও কি পূর্ণ পেনশন পাবে?
  • উত্তর: না পাবে না। শুধু চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা পাবেন।
  • প্রশ্ন: পেনশন সমর্পনকারী পারিবারিক পেনশনারগণের কি পেনশন পুনস্থাপন হবে না?
  • উত্তর: না পাবে না। শুধু চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা পাবেন।
  • প্রশ্ন: ১৪ বছ পূর্ণ করে যদি পেনশনার মারা যায় তবু্ও কি পারিবারিক পেনশনার পূর্ণ পেনশন পাবেন না?
  • উত্তর: না পাবে না। শুধু চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা পাবেন।

 

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *