চিকিৎসা । আর্থিক সহায়তা

করোনা চিকিৎসা সেবায় নিয়োজিত স্বাস্থ্য কর্মীদের সম্মানী প্রদান।

এ সম্মানি বর্তমান প্রচলিত অন্য যে কোন প্রজ্ঞাপন/আদেশে বর্ণিত সম্মানির ক্ষেত্রে প্রযোজ্য আর্থিক সহায়তা/ অনুদানের অতিরিক্ত হিসেবে প্রদেয় হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

বাজেট অনুবিভাগ-১, অধিশাখা-৪

www.mof.gov.bd

স্মারক নং ০৭.১০৪.০২০.২৭০১.৭২.২০১৮.০১; তারিখ: ০৯ জুলাই ২০২০

পরিপত্র

বিষয়: করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত চিকিৎসা সেবায় সরাসরি নিয়োজিত স্বাস্থ্য কর্মীদের এককালীন বিশেষ সম্মানি।

নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের সেবা প্রদানে সরাসরি নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের সরকার এককালীন বিশেষ সম্মানি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

২। উক্ত বিশেষ সম্মানির আওতায় শুধুমাত্র করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের সেবা প্রদানে সরাসরি কর্মরত ডাক্তার, নার্স ও স্বাস্থ্য সেবাকর্মীগণ এককালীন ২ (দুই) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে।

৩। সম্মানী প্রাপ্তির ক্ষেত্রে নিম্নবর্ণিত পদ্ধতি অনুসরণ করতে হবে:

(ক) স্বাস্থ্য অধিদপ্তর/নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তর “সংযুক্তি-ক” ফরমে আবেদনসমূহ যাচাই-বাছাইপূর্বক সম্মানির জন্য উপযুক্ত চিকিৎসা, নার্স ও স্বাস্থ্যকর্মীর নামের তালিকা স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রেরণ করবে;

(খ) স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তালিকা যথাযথভাবে যাচাই-বাছাইপূর্বক অর্থ বিভাগের সম্মতিক্রমে সম্মানি প্রদানের সরকারি আদেশ জারি করবে;

(গ) সম্মানি বাবদ ২০২০-২১ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুকুলে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে; এবং

(ঘ) এ সম্মানি বর্তমান প্রচলিত অন্য যে কোন প্রজ্ঞাপন/আদেশে বর্ণিত সম্মানির ক্ষেত্রে প্রযোজ্য আর্থিক সহায়তা/ অনুদানের অতিরিক্ত হিসেবে প্রদেয় হবে।

৪। এ পরিপত্রের নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

(ড. মোহাম্মদ আবু ইউসুফ)

যুগ্নসচিব

ফোন: ৯৫৭৪০১৩

করোনায় আক্রান্তদের চিকিৎসা সেবায় নিয়োজিত স্বাস্থ্য কর্মীদের সম্মানী প্রদান: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *