চিকিৎসা । আর্থিক সহায়তা

মৃত্যুবরণ এবং গুরুতর আহতদের আর্থিক অনুদান নীতিমালা ২০২০

আর্থিক অনুদান নীতিমালাটি সকল স্বায়ত্বশাসিত, আধা-সরকারি ও রাষ্ট্রায়ত্তা প্রতিষ্ঠান ও সামরিক কর্মচারীদের জন্য প্রযোজ্য নয়। এটি শুধুমাত্র সরকারি নিম্নোক্ত প্রতিষ্ঠান গুলোর ক্ষেত্রে প্রযোজ্য হইবে।

যাদের জন্য প্রযোজ্য:

যে সকল প্রতিষ্ঠানে কর্মরত বেসামরিক চাকরিজীবী অনুদানের জন্য আবেদন করতে পারবেন।

বেসামরিক কর্মে নিয়োজিত মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়/ মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রনালয়/ বিভাগ/ অধিদপ্তর/ পরিদপ্তর/ দপ্তর সহ সরকারি অফিস সমূহে কর্মরত কর্মচারীগণ এর আওতাভূক্ত হবেন এবং সামরিক প্রশাসনের বেসামরিক কর্মচারীও এর আওতাভূক্ত;

(খ) সাংবিধানিক প্রতিষ্ঠান, যেমন: বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন সচিবালয়, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়, বাংলাদেশ সরকারী কর্মকমিশন সচিবালয়ের কর্মচারীগণও এর আওতাভূক্ত; এবং

(গ) প্রেষণে, শিক্ষা ছুটিতে, প্রশিক্ষণ ও সাময়িক বরখাস্তকালীন সরকারি কর্মচারীগণ এ সুবিধা প্রাপ্য হবেন।

(ঘ) কর্তব্যরত বা কর্মরত অবস্থায় মৃত্যুবরণ বা গুরুতর আহত হওয়ার কারণে আর্থিক অনুদান প্রদান সংক্রান্ত স্বীয় প্রতিষ্ঠানের অনুরুপ সরকারি নীতিমালা/ আদেশ (যদি থাকে) বাতিলপূর্বক সকল বেসামরিক সরকারি কর্মচারী এ নীতিমালার আওতায় সুবিধা প্রাপ্য হবেন।

যাদের জন্য এটি প্রযোজ্য নয়: অর্থাৎ যারা এ অনুদান গ্রহণের জন্য আবেদন করতে পারবেন না।

(ক) রাষ্ট্রয়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান/ কর্পোরেশন, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি, পৃথক আইন দ্বারা সৃষ্ঠ প্রতিষ্ঠান/ বিধিবদ্ধ সংস্থায় কর্মরত কর্মচারী এ নীতিমালার আওতাভূক্ত হবে না;

(খ) বেসামরিক প্রশাসনে কর্মরত সামরিক সদস্যগণ এ নীতিমালার অধীনে এ ধরনের আর্থিক সুবিধা প্রাপ্য হবে না;

(গ) যদি কোনো প্রতিষ্ঠানের কর্মচারী কর্মরত বা কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করেন বা অক্ষমতাজনিত অবসরপ্রাপ্ত হন, তার পরিবার কিংবা তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রচলিত নীতিমালা-অনুসারে অনুরূপ কোনো সরকারি আর্থিক সুবিধা প্রাপ্য হন, তাহলে এ নীতিমালার অধীনে তিনি এ ধরনের আর্থিক সুবিধা প্রাপ্য হবে না;

(ঘ) সরকারের প্রকল্প/ কর্মসূচি, আউট সোর্সিং কর্মচারী, মাস্টাররোল/দৈনিক ভিত্তিক / কার্যনির্বাহী কর্মচারী/ সামরিক বা অস্থায়ী ভিত্তিতে নিয়োজিত কর্মচারী এ নীতিমালার বর্হিভূত থাকবে।

(ঙ) পিআরএল ভোগরত এবং চুক্তি ভিত্তিক নিয়োগকৃত কর্মচারীগণ এ নীতিমালার অধীন এ ধরনের আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না;

(চ) কোনো কর্মচারী দুর্নীতির দায়ে বিভাগীয় মামলায় দন্ডপ্রাপ্ত হলে এ অনুদানের টাকা প্রাপ্য হবেন না;

(ছ) লিয়েনে কর্মরত কর্মচারীগণ এ নীতিমালার অধীন এ ধরনের আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না।

বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত আর্থিক অনুদান প্রদান নীতিমালা ২০২০ (সংশোধিত): ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *