চিকিৎসা । আর্থিক সহায়তা

সরকারি কর্মচারীদের চিকিৎসা সুবিধা বিধিমালা ১৯৭৪ বহাল।

স্বাস্থ্য সেবা বিভাগের ২৮-০৬-২০২০ খ্রি: তারিখের ৪৫.০০. ০০০০. ১৫৫. ৯৯. ০১৪. ১৮. ৪৯২ সংখ্যক পরিপত্রের মাধ্যমে কোভিড-১৯ নমুনা পরীক্ষার ইউজার ফি’র নির্ধারিত হার নির্দেশক্রমে পুন:নির্ধারণ করে বাসা থেকে নমুনা সংগ্রহে ৩০০ টাকা ফি। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

স্বাস্থ্য সেবা বিভাগ

সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১, অধিশাখা

বাংলাদেশ সচিবালয, ঢাকা।

 

স্মারক নং-৪৫.০০.০০০০.১৫৫.৯৯.০১৪.১৮.৭০১; তারিখ: ২০-০৮-২০২০

স্বাস্থ্য সেবা বিভাগের ২৮-০৬-২০২০ খ্রি: তারিখের ৪৫.০০.০০০০.১৫৫.৯৯.০১৪.১৮.৪৯২ সংখ্যক পরিপত্রের মাধ্যমে কোভিড-১৯ নমুনা পরীক্ষার ইউজার ফি’র নির্ধারিত হার নির্দেশক্রমে নিম্নরূপ পুন:নির্ধারণ করা হলো:

১। বুথ থেকে সংগৃহীত নমুনা-১০০ টাকা।

২। বাসা থেকে সংগৃহীত নমুনা ৩০০ টাকা।

৩। হাসপাতালে ভর্তি রোগীর নমুনা ১০০ টাকা।

শর্তসমূহ:

ক) এ বাবদ আদায়কৃত রাজস্ব সরকারী কোষাগারে কোড ১-২৭১১-০০০০-২০২৪ এ জমা করতে হবে।

খ) “চিকিৎসা সুবিধা বিধিমালা ১৯৭৪ এর আওতায় সরকারী কর্মকর্তা/ কর্মচারীগণের চিকিৎসা সংক্রান্ত সকল সুযোগ সুবিধা বহাল থাকবে।

গ) বীর মুক্তিযোদ্ধা, দুস্থ্য ও গরীব রোগীদের চিকিৎসা ও রোগ নির্ণয় পরীক্ষা নিরীক্ষা সংক্রান্ত সরকারী আদেশ বহাল থাকবে।

ঘ) সকল সরকারি হাসপাতালের ক্ষেত্রে উল্লিখিত ফি নির্ধারণ করা হলো।

০৩। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

(ড. বিলকিস বেগম)

উপসচিব

ইমেইল: ghm1@hsd.gov.bd

 

কোভিড-১৯ চিকিৎসায় সরকারি কর্মচারীদের চিকিৎসা সুবিধা বিধিমালা ১৯৭৪ বহাল থাকবে: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *