নৈমিত্তিক । অর্জিত । মাতৃত্বকালীন

ছুটি সম্পর্কিত ৬টি বিধান জানা জরুরী।

১। নিরীক্ষা অফিস হতে ছুটি প্রাপ্যতার প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কোন গেজেটেড কর্মকর্তার ছুটি মঞ্জুর করা যাবে না। [Rule-1, Appendix-8 o BSR]

২। বিশেষভাবে অন্য কোন আদেশ করা না হলে ছুটি অনুমোদনের তারিখের ৩৫ দিনের মধ্যে অবশ্যই ছুটিতে যেতে হবে। [Rule-34, Appendix-8 to BSR]

৩। ছুটি মঞ্জুরকারী কর্তৃপক্ষ জনস্বার্থে মঞ্জুরকৃত ছুটি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। [Rule-151, BSR Part-I]

৪। ডাক্তারী সনদের ভিত্তিতে ছুটি মঞ্জুর করা হলে শারীরিক সুস্থ্যতা সম্পর্কিত ডাক্তারী সনদ ব্যতীত কাজে যোগদানের অনুমতি প্রদান করা যাবে না।

৫। একজন নন-গেজেটড কর্মচারীর ছুটির হিসাব তার অফিস প্রধান সংরক্ষণ করেন। [Rule-3(b), Appendix-8 to BSR]

৬। পিএলআর ১৯৫৯ এর অধীন যে কোন প্রকার ছুটির সাথে সংযুক্তভাবে বা ধারাবাহিকভাবে উক্ত বিধিমালার অধীন অন্য যে কোন প্রকার ছুটি প্রদান করা যাবে। [Rule-11, PLR-1959]

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *