আইবাস++ । পে ফিক্সেশন । ই-ফাইলিং

সর্মপনকারী পেনশনারগণের পেনশন পুন:স্থাপন জটিলতা নিরসনে সিস্টেম বেইজড প্রক্রিয়া চালু ২০২২

সর্মপনকারী পেনশনারগণের ১৫ বছর পূর্তিতে পেনশন পুন:স্থাপনের বিধান চালু হওয়ার পরও সকল ১৫ বছর অতিক্রান্ত পেনশনারগণ পেনশন পুন: স্থাপনের আওতায় আসেনি। ফলে মৃত পেনশনারের পরিবার পেনশন পুন:স্থাপন না হওয়ায় পেনশন প্রাপ্য হচ্ছে না। পেনশন পুন:স্থাপন আরও সহজীকরণের জন্য iBAS++ এ “Pension Management” মডিউল এর “Life Verification” মেনুর মধ্যে “Life Verification for Reinstatement” সাবমেন্যু যুক্ত করা হয়েছে। এখন এ মেন্যু ব্যবহারের মাধ্যমে পেনশন পুন:স্থাপন জটিলতা নিরসন হবে।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়

পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট

হিসাব ভবন। সেগুনবাগিচা, ঢাকা।

www.pension.gov.bd

নম্বর : সিএএফও/পিএফএম/সিজিএ যােগাযােগ/৪৩(খন্ড-১)/১০১৩ তারিখঃ ০২/০৮/২০২২খ্রিঃ।

প্রাপক,

চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার (সকল)

বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক (সকল)

জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার (সকল)

উপজলা হিসাবরক্ষণ কর্মকর্তা (সকল)

বিষয়: সর্মপনকারী পেনশনারগণের পেনশন পুন:স্থাপন প্রসংগে।

সূত্র ১: ০৭.০০.০০০০.১৭১.১৩.০১৩.১৪.১১৮; তারিখ:০৮ অক্টোবর ২০১৮খ্রি:

সূত্র ২: ০৭,০০,০০০০.১৭১.১৩.০০৬.১৬-৯৭; তারিখ:২৮ অক্টোবর ২০১৯খ্রি:

সূত্রস্থ ১ নং স্মারকের মাধ্যমে শতভাগ পেনশন সর্মপনকারী প্রজাতন্ত্রের সরকারি কর্মচারীগণ অবসর গ্রহণের তারিখ হতে ১৫ বছর সময় অতিক্রান্তের পর পুন:স্থাপিত হয়ে থাকেন এবং সূত্রস্থ ২ নং স্মারকের নির্দেশনা মােতাবেক পুন:স্থাপন সুবিধা ভােগরত অবস্থায় প্রজাতন্ত্রের সরকারি কর্মচারীগণ মারা গেলে পুন:স্থাপিত পারিবারিক পেনশন সুবিধা প্রাপ্য হন।

বর্ণিত বিধানের আলােকে শতভাগ পেনশন সর্মপনকারী প্রজাতন্ত্রের সরকারি কর্মচারীগণের যথাসময়ে পুন:স্থাপন। প্রক্রিয়া সম্পন্ন করা অত্যন্ত জরুরী। বাস্তবতার আলােকে দেখা যাচ্ছে যে, অবসর গ্রহণের তারিখ হতে ১৫ বছর সময় অতিক্রান্ত হবার পরও যথাসময়ে অনেক সর্মপিত পেনশনার পুন:স্থাপন প্রক্রিয়ায় আসছেন না। পুন:স্থাপিত না হবার কারণে পারিবারিক পেনশনার পুনঃস্থাপন পেনশন সুবিধা পাচ্ছেন না। বিষয়টি অনভিপ্রেত। এ জটিলতা নিরসনে পেনশন পুন:স্থাপন প্রক্রিয়াকে সিস্টেম বেইজড করা হয়েছে। এখন হতে পেনশন পুন:স্থাপন নিম্নবর্ণিতভাবে সম্পাদিত হবে:

  • ১৫ বছর পূর্তির পূর্ববর্তী মাসে আইবাস হতে সর্মপনকারী পেনশনারকে পেনশন পুন:স্থাপন সংক্রান্ত অবহিতকরণ ও করণীয় বিষয়ে নিম্নোক্ত ক্ষুদে বার্তা (SMS) প্রদান করা হবে। (সম্মানিত পেনশনার, অবসর পরবর্তী ১৫ বছর সময় অতিক্রান্ত হওয়ায় আগামী….. খ্রি. তারিখে আপনার পেনশন (পিপিও নং:…..ইপিপিও নং:) পুন:স্থাপিত হবে। অনুগ্রহ করে উক্ত তারিখে বা পরবর্তী যেকোনাে কর্মদিবসে যেকোনাে হিসাবরক্ষণ কার্যালয়ে উপস্থিত হয়ে লাইফ ভেরিকেশনের মাধ্যমে পেনশন পুন:স্থাপন করুন- সিএএফও /পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট)
  • সংশ্লিষ্ট পেনশনার হাজির হবার পর হিসাবরক্ষণ কার্যালয় iBAS++ এ “Pension Management” মডিউল এর “Life Verification” মেনুর মধ্যে “Life Verification for Reinstatement” সাবমেনু ব্যবহার করে পেনশন পুনঃস্থাপন সম্পন্ন করবেন। এ প্রক্রিয়ায় পূর্বের ন্যায় পেনশনারের ePPO পেনশনারের originating হিসাবরক্ষণ কার্যালয়ে ফেরত আনার প্রয়ােজন নেই। পেনশনারের তথ্য বর্তমানে অন্যকোনাে হিসাবরক্ষণ কার্যালয় থাকলেও যেকোনাে হিসাবরক্ষণ কার্যালয় পেনশন পুন:স্থাপন। কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এ মেন্যু হতে লাইফ ভেরিফিকেশন সম্পন্ন করলে পেনশনারের স্ট্যাটাস স্বয়ংক্রিয়ভাবে পুন:স্থাপিত হয়ে যাবে।
  • শুধুমাত্র Active এবং Life Verification এর কারণে Blocked পেনশনারকে এ প্রক্রিয়ায় পুন:স্থাপন করা যাবে। অন্য কোন কারণে Blocked পেনশনারকে এ পক্রিয়ায় পুনস্থাপন করা যাবেনা।
  • পুন:স্থাপন প্রক্রিয়া সম্পন্ন হলে পেনশনার এ সংক্রান্ত একটি ক্ষুদে বার্তা (SMS) পাবেন।
  • পুন:স্থাপনজনিত বকেয়া পূর্বের ন্যায় সিএএফও পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট কার্যালয় হতে পরিশােধ করা হবে।
  • পুন:স্থাপন সম্পন্নের সময়ে পেনশনারের বিপরীতে যদি কোনাে ধরণের বিল (টোকেন এন্ট্রি/পুভাইএফটি) পেন্ডিং থাকে তবে স্বয়ংক্রিয়ভাবে তা বাতিল হয়ে যাবে।
  • পুন:স্থাপনের জন্য পেনশনারের আবেদন করার প্রয়ােজন নেই।
  • হিসাবরক্ষণ কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা পুন:স্থাপনের কার্যক্রম সম্পন্ন করবেন। সম্পন্নকারী কর্মকর্তাকে OTP Verification এর মাধ্যমে পেনশন পুনঃস্থাপন করতে হবে।
  • পুন:স্থাপনের এ প্রক্রিয়ায় পুন:স্থাপন সংক্রান্ত তথ্যসমূহ মেন্যুতে প্রর্দশিত হবে।

(মােঃ মামুন-উল-মান্নান)

চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার

পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট

ফোনঃ- ০২৪১০৩০২৮৯

 

সর্মপনকারী পেনশনারগণের পেনশন পুন:স্থাপন জটিলতা নিরসনে সিস্টেম বেইজড প্রক্রিয়া চালু ২০২২: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *