সরকারি কর্মচারীদের GPF এ ১৩% চক্রবৃদ্ধি হারে সুদ।
সরকারি কর্মচারীদের চাকরিকাল ২ (দুই) বছর পূর্ণ হলে বাধ্যতামূলক ভাবে সরকারি সাধারণ ভবিষ্য তহবিল কোষাগারে তার মূল বেতনের সর্বনিম্ন ৫% অর্থ প্রতি মাসে কর্তন করে জমা রাখতে হয়। কেউ চাইলে তার মূল বেতনের সর্বোচ্চ ২৫% অর্থ ১৩% চক্রবৃদ্ধি হারে সুদ দেওয়া তহবিলে অর্থ জমা রাখতে পারেন।
অর্থ মন্ত্রণালয়ের ২০-০৯-২০১৮ খ্রি: তারিখে ০৭.০০.০০০০.১৭১.১৩.০০৪.১৭.১০৮ নম্বর প্রজ্ঞাপন মোতাবেক The General Provident Fund Rules 1979 এর Rules 12(1) এবং The Contributory Provident Fund Rules 1979 এর Rules 12 এর বিধান অনুসারে ২০১৮-১৯ অর্থবছরের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হিসাবে অন্তর্ভূক্ত সাধারণ ভবিষ্য তহবিল এবং প্রদেয় ভবিষ্য তহবিল এর Increment / Rate of Interest ১৩.০০% এ নির্ধারণ করা হয়েছে।
সার সংক্ষেপ:
- অর্থ বছর ২০১৮-২০১৯
- সুদের হার-১৩% বার্ষিক চক্রবৃদ্ধি হারে।
প্রশ্নোত্তর পর্ব:
- প্রশ্ন: সাধারণ ভবিষ্য তহবিলে জমাকৃত অর্থ কি উত্তোলন করা যায় না?
- উত্তর: না। চাকরিজীবীর বয়স ৫২ বছর পূর্ণ না হলে অফেরৎযোগ্য অগ্রিম হিসাবে উত্তোলন করা যায় না। ৫২ বছর হলে জমাকৃত অর্থের সর্বোচ্চ ৮০% উত্তোলন করা যাবে।
- নবম পে-স্কেল ২০২৬: গেজেট কবে, এখন কোন পর্যায়ে? সামনে ১০ সেপ্টেম্বরের সম্ভাবনা
- বরাদ্দ দ্বিগুণ না হলেও নবম পে-স্কেলে বেতন দ্বিগুণের বেশি কেন? আসল হিসাব বুঝলে পরিষ্কার হবে
- নবম পে-স্কেলে বেতন বাড়লেও কমেছে সোনার হিসাবে ক্রয়ক্ষমতা, ১০ম পে-স্কেলে কী হবে?
- ৯ম পে স্কেলে ব্লক পদে ৮+৬+৮ বছরে তিন উচ্চতর গ্রেড—কতটা বাস্তব, কী পরিবর্তন হতে পারে?
- বাড়ি ভাড়া ভাতায় বড় পরিবর্তনের সুপারিশ, গ্রেড ও কর্মস্থলভেদে সর্বোচ্চ ৬০ শতাংশ
- প্রশ্ন: শুধু কি জমাই রাখতে হয় নিজের কাজে ব্যয় করা যায় না?
- উত্তর: যায়। ফেরৎযোগ্য অগ্রিম হিসাবে ব্যক্তিগত যে কোন কারণ সাধারণ ভবিষ্য তহবিল GPF হতে অর্থ উত্তোলন করা যায়। কিস্তিতে প্রতিমাসে বেতন হতে কর্তন করে পরিশোধ করতে হয় বাধ্যতামূলক ভাবে।
- প্রশ্ন: চূড়ান্ত ভাবে সমুদয় অর্থ উত্তোলন করা যায় না?
- উত্তর: যায়। আপনার চাকরি শেষে অর্থাৎ PRL এ থাকাকালীন সময়ে সমুদয় অর্থ চূড়ান্ত ভাবে উত্তোলন করা যায়।
সাধারণ ভবিষ্য তহবিলে সুদ প্রদান সংক্রান্ত প্রজ্ঞাপনটির PDF সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড
অর্থ বছর ২০১৯-২০ এর জন্য নির্ধারিত সুদের হার: ডাউনলোড



